‌কোয়ারান্টাইনে রাজ চক্রবর্তীর গোটা পরিবার ঘরকন্নার কাজে ব্যস্ত

‌কোয়ারান্টাইনে রাজ চক্রবর্তীর গোটা পরিবার ঘরকন্নার কাজে ব্যস্ত

করোনা আতঙ্কের জেরে বলিউডের মতো টলিউডেও বন্ধ সমস্ত শুটিং, সিনেমার প্রচার সহ অন্যান্য কাজ। টলিউডের তারকারা বাড়িতেই কোয়ারান্টাইন সময় কাটাচ্ছেন। পরিচালক রাজ চক্রবর্তীও ব্যতিক্রম নন। তিনি ও তাঁর অর্ধাঙ্গিনী শুভশ্রী সহ গোটা পরিবারই এখন দক্ষিণ কলকাতার বিলাসবহুল আবাসনে বন্দী। তবে এই গৃহবন্দী অবস্থাতেও নিজেদের কাজ নিজেরাই করছেন রাজ ও তাঁর পরিবার।

কোরনা ভাইরাস নিয়ে সতর্কতা রাজের

কোরনা ভাইরাস নিয়ে সতর্কতা রাজের

মঙ্গলবার রাজ তাঁর ফেসবুক থেকে লাইভে এসে সকলকে করোনা ভাইরাস সংক্রমণের জন্য বাড়িতে থাকার পরামর্শ দেন। তিনি জানান যে প্রত্যেককে কাজে ফিরতে হবে সেইজন্য সরকারের সমস্ত নির্দেশ মেনে চলা উচিত। তার পাশাপাশি তিনি এও জানিয়েছেন যে বাড়ির পরিচারিকা বা গাড়ির চালক তাঁদেরকেও এই সময় ছুটি দিয়ে দেওয়া উচিত। রাজ চক্রবর্তীর পরিবারও সেই কাজটাই করেছেন। বদলে তাঁর পরিবারের সদস্যরাই বাড়ির দৈনন্দিন কাজ করছেন।

মা–বোন ঘর গোচ্ছাছেন

মা–বোন ঘর গোচ্ছাছেন

প্রথমেই রাজ চক্রবর্তী তাঁর মায়ের কাছে যান এবং দেখেন তাঁর মা ও বোন মিলে বিছানা গোছানো ও ঘর পরিস্কারের কাজ করছেন। মা এটা জানাতে ভুললেন না যে তাঁর পরিচালক ছেলে ও অভিনেত্রী বউমা তাঁকে কোনও কাজই করতে দেন না। যার জন্য তাঁর হাত-পায়ে জং ধরে গিয়েছে। তবে রাজের মা জানিয়েছেন যে তাঁর কাজ করতে ভালোই লাগে। অন্যদিকে রাজের বোন অকপটে স্বীকার করে নিলেন যে তিনি ঘরের কোনও কাজই করেন না বরং ভিডিও গেম ও ইন্টারনেটে ছবি দেখেন। এখন এই সময়টা তিনি তাঁর মায়ের সঙ্গে সাহায্য করছেন।

শুভশ্রী রান্না করছেন খিচুড়ি

শুভশ্রী রান্না করছেন খিচুড়ি

এরপরই রাজ চক্রবর্তীর মোবাইল ক্যামেরা চলে যায় সটান রান্নাঘরে। যেখানে তাঁর স্ত্রী শুভশ্রী খিচুড়ি, আলুভাজা রাঁধতে ব্যস্ত। শুভশ্রী জানিয়েছেন যে সাধারণত তাঁকে কোনও কাজ করতে দেওয়া হয় না। তাঁর কাজ করা বারণ রয়েছে। কিন্তু অতি কষ্টে তিনি এই রান্নার কাজটা পেয়েছেন, তাই এই আয়োজন করতে লেগে পড়েছেন। গোলাপি রঙের নাইট স্যুট ও বেবি পিঙ্ক রঙের ব্যান্ডানাতে বেশ মিষ্টি লাগছিল রাজ ঘরণীকে।

বাবা ও রাজ চক্রবর্তী বাথরুম পরিস্কার করবেন

বাবা ও রাজ চক্রবর্তী বাথরুম পরিস্কার করবেন

এবার রাজ চক্রবর্তী তাঁর বাবার কাছে যান। তাঁর বাবা জানান তিনি বাড়ির বাথরুম পরিস্কার করবেন। আর এ কাজে তাঁকে সহায়তা করবে স্বয়ং রাজ। যদিও বাবার এই দাবি শুনে রাজ কিছুটা অস্বস্তিতে পড়লেও পরে অবশ্য রাজি হয়ে যায়। কোয়ারান্টাইন অবস্থায় তাই গোটা চক্রবর্তী পরিবারই এখন ব্যস্ত বাড়ির কাজ নিয়ে।

শুধু রাজ নয়, মিমি, নুসরত অঙ্কুশ-ঐন্দ্রিলা, কৌশানি-বনি সহ বহু টলি অভিনেতারাই এখন অবসর সময়ে বিভিন্ন ধরনের কাজ করছেন এবং তাঁর আপডেট সোশ্যাল মিডিয়ায় দিচ্ছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+