জন্মদিনের উইকেন্ডে নীল মনোকিনির হট লুকে প্রিয়াঙ্কার ছবি ভাইরাল
জন্মদিনের উইকেন্ডে নীল মনোকিনির হট লুকে প্রিয়াঙ্কার ছবি ভাইরাল
এবছরের জন্মদিনে বয়স প্রায় ৪০ এর কাছাকাছি হয়ে গেল। ৩৯ বছর পয়সে এদিন কার্যত প্রিয়াঙ্কা চোপড়া তাঁর ইন্সটাগ্রাম পেজে ঝড় তুললেন। ইনস্টাগ্রামে প্রিয়াঙ্কার ছবি এদিন কার্যত ভাইরাল হয়। জন্মদিনের উইকেন্ডে প্রিয়াঙ্কাকে তাঁর হট অবতারে দেখা যাচ্ছে তাঁর সাম্প্রতিক পোস্টে।

ছবিতে দেখা যাচ্ছে, প্রাক্তন মিস ওয়ার্ল্ড তথা বলিউড সুন্দরী মিসেস জোনাস প্রিয়াঙ্কা একটি প্যাটিও লাউঞ্চারে হেলান দিয়ে রয়েছেন। তাঁর শরীরি ভাষা কার্যত লাস্যের ছটায় ভরপুর। স্মোক ব্লু লাউঞ্চারের রঙের সঙ্গে মিলিয়ে প্রিয়াঙ্কা এদিন সুইমিং পুলের ধারে নীল মনোকিনিতে ধরা দেন। দেখা যায় বলিউড সুন্দরী নিজে ভেজা শরীরে রোদ পোহাচ্ছেন। মিসেস জোনাসের এই রূপ ৩৯ এর বয়সের ঘর পার করেও কার্যত আগুন ঝরাচ্ছে। রূপের ঝড় তোলা এই পোস্টে প্রিয়াঙ্কাকে অনেকেই জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন।
এদিকে, ইনস্টাগ্রামেক পোস্টে যখন প্রিয়াঙ্কা এই ছবিতে ঝড় তুলছেন, তখন তাঁর ইনস্টা স্টোরি আরও তোলপাড় ফেলে দিয়েছে। সেখানে দেখা যাচ্ছে নীল জলে স্মোক ব্লু সুইমসুটে ভেজা শরীর নিয়ে নিজের রূপকে তুলে ধরেছেন এই সুন্দরী। এককালে বলিউড থেকে হলিউড দাপিয়ে চলা প্রিয়াঙ্কা কার্যত এই নয়া রূপের ছটায় মাত করেছেন ইন্টারনেট। উল্লেখ্য, 'টেক্স ফর ইউ' এর শ্যুটিং সদ্য শেষ করেছেন প্রিয়াঙ্কা।
আপাতত রুশো ব্রাদার্সের 'সিডেটাল' এর শ্যুটিং এ ব্যস্ত পিগি চপস। তবে শোনা যাচ্ছে বহুদিন ধরেই প্রিয়াঙ্কা লন্ডনে, তবে কাজের সূত্রে তাঁর স্বামী নিক আপাতত মার্কিন মুলুকে। নেট নাগরিকরা আপাতত তাঁদের দুজনকে একসঙ্গে দেখার অপেক্ষায়।












Click it and Unblock the Notifications