পরীমনি খুললেন মুখ! আদালত থেকে হাজতের দিকে যেতেই চিৎকার করে কোন অভিযোগে সরব অভিনেত্রী
পরীমনি খুললেন মুখ! আদালত থেকে হাজতের দিকে যেতেই চিৎকার করে কোন অভিযোগে সরব অভিনেত্রী
গত সপ্তাহের বুধবার তিনি গ্রেফতার হয়েছেন। এরপর কেটে গিয়েছে এক সপ্তাহ। এরই মাঝে পরীমনিকে নিয়ে কার্যত তোলপাড় বাংলাদেশ। প্রবল বিতর্কিত তাঁর প্রেম জীবন কার্যত এখন জনতার আতস কাচের নিচে। অনেকেই তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা শুরু করেছেন। এদিকে মাদক কাণ্ডে ধৃত পরীমনিকে ঘিরে রীতিমতো তোলপাড় গোটা বাংলাদেশ। এরই মাঝে পরীমনি মুখ খুললেন আদালত চত্বরে। সেখান থেকে হেফাজতের দিকে এগিয়ে যেতেই চিৎকার করে পরীমনি একাধিক বক্তব্য পেশ করতে থাকেন।

আরও দুদিনের রিমান্ডে রাখার নির্দেশ
মাদক রাখার অভিযোগে পরীমনির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বাংলাদেশের ব়্যাব। গত বুধবার পরীমনির বাড়িতে গিয়ে তাঁকে মাদক কাণ্ডে গ্রেফতার করে বাংলাদেশের এঅই দুর্নীতি দমন শাখা। এদিকে,পরী মনির গ্রেফতার আগে ঘটে গিয়েছে বেশ কয়েকটি ঘটনা। প্রখমবে বাংলাদেশের ঢাকার বোট ক্লাবে তাঁকে ধর্ষণ করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করে ন পীরমনি। ঘটনার পরই অভিযুক্তরা ধরা পড়েন। এদিকে ঘটনার তদন্তে নেমে পরীমনির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে বাংলাদেশের তদন্তকারী এক অফিসারের। সেই অফিসার গোলাম সাকলায়েনকে ইতিমধ্যেই বদলি করা হয়েছে। এদিকে পরীমনিকে আরও দুদিনের রিমান্ডে রাখার নির্দেশ দিয়েছে আদালত।

আদালত চত্বরে কী ঘটেছে?
এদিকে, তাঁকে আরও দুদিন রিমান্ডে রাখা হবে এমন কথা শুনেই আদালত চত্বর থেকে কার্যত চোখের জল নিয়ে বেরিয়ে আসেন ধৃত পরীমনি। আদালত চত্বর থেকে তাঁকে যখন ধরে পুলিশের ভ্যানের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল কার্যত তখনই সংবাদমাধ্যমের দিকে চিৎকার করে পরীমনি বলতে থাকেন যে, তাঁকে কথা বলতে দেওয়া হচ্ছে না।

মুখ খুললেন পরীমনি!
' আমাকে একটা মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। কী করছেন আপনারা? তাকিয়ে তাকিয়ে দেখছেন?' আদালত থেকে হাজতেরদিকে যাওয়ার সময় এই কথাই পরীমনি চিৎকার করে বলেন বলে জানানো হয় বাংলাদেশের এক নিউজ চ্যানেল সূত্রে। গলা ফাটিয়ে পরীমনি বলেন, ' আমার বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে , তা ১০০ শতাংশ মিথ্যা।' তাঁর দাবি তাঁকে গোটা মামলায় ফাঁসানো হয়েছে।

'আমাকে ওপেন সার্চ করুন'
গতকালই ফেসবুক পোস্টে তসলিমা নাসরিন অভিযোগ তোলেন যে বাংলাদেশের বুকে পরীমনিকে রিমান্ডে নিয়ে কি তবে ধর্ষণ করা হচ্ছে না তো? এরপর জানা গিয়েছে পরীমনিকে আদাালতে তোলা হতেই তিনি বলেন, 'আমাকে কথা বলতে দেওয়া হচ্ছে না। ' একই সঙ্গে পরীমনির দাবি, 'আমাকে ওপেন সার্চ করুন।' এদিকে, বাংলাদেশের গোয়েন্দা পুলিশের কর্তা ব্যক্তি গোলাম সাকলায়েনের সঙ্গে পরীমনির একটি ঘনিষ্ঠ ভিডিও প্রকাশ্যে আসে। জানা গিয়েছে, বিবাহিত সাকলায়েনের সাথে বোটক্লাবের ঘটনার অভিযোগের তদন্তের সময় থেকই ঘনিষ্ঠ হন পরীমনি।












Click it and Unblock the Notifications