বিয়ে করলেন পুনম, পাণ্ডে থেকে হলেন মিসেস 'বম্বে'
বিয়ে করলেন পুনম, পাণ্ডে থেকে হলেন মিসেস 'বম্বে'
করোনা আবহের মধ্যেই অত্যন্ত গোপনভাবে বিয়ে সারলেন বলিউডের বিতর্কিত অভিনেত্রী পুনম পাণ্ডে। তিনি তাঁর প্রেমিক স্যাম বম্বের সঙ্গে ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিয়ে করেন বলে জানা গিয়েছে। ইনস্টাগ্রামে পুনম তাঁর বিয়ের দু’টি ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গে তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

বিয়ের দিন পুনমের পরনে ছিল নীল রঙের ভারী লেহেঙ্গা চোলি, যাতে জরি ও ফুলের নকশা করা রয়েছে। এর সঙ্গে তিনি মাথায় হালকা গোলাপি রঙের এড়মা পরেছিলেন এবং সঙ্গে সোনার গয়না। স্যামের পরনে ছিল গলাবন্ধ নীল রঙের লম্বা কুর্তা, যাতে সোনালি মোতির নকশা রয়েছে এবং প্যান্ট। পুনম ছবি পোস্ট করে তার ক্যাপশনে লেখেন, 'সাতটা জীবন তোমার সঙ্গে কাটানোর জন্য অধীর অপেক্ষা করে রয়েছি।’ আর একটি বিয়ের ছবিতে পুনম হৃদয়ের ইমোজি দেন ক্যাপশনে।

অন্যদিকে স্যাম তাদের বিয়ের ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'সারাজীবনের সফর শুরু হল’। পুনম–স্যাম নিজেদের মেহেন্টি সেরিমনির ছবিও দেন, যেখানে পুনম পেস্তা সবুজ রঙের ব্লাউস ও স্কার্ট পরে রয়েছেন এবং সঙ্গে সোনা ও কুন্দনের গয়না। দু’হাতে মেহেন্দি। হিন্দি ছবির পাশাপাশি পুনম কন্নড় ও তেলেগু ছবিতেও কাজ করেছেন। ২০১৩ সালে অমিত স্যাক্সেনার নশা ছবির মধ্য দিয়ে বলিউডে নবাগতা হিসাবে পা রাখেন পুনম। কিছুদিন আগেই মুম্বইয়ে কড়া লকডাউনের সময় পুনম তাঁর প্রেমিক স্যামের সঙ্গে মেরিন ড্রাইভে জোরে গাড়ি চালানোর জন্য পুলিশের হাতে ধরা পড়েছিলেন।












Click it and Unblock the Notifications