ক্রমেই সম্পর্কে বাড়ছে তিক্ততা, সোশ্যাল মিডিয়া থেকে নিখিলের সব ছবি সরালেন নুসরত

সোশ্যাল মিডিয়া থেকে নিখিলের সব ছবি সরালেন নুসরত

বুধবারই বিবৃতি দিয়ে সাংসদ তারকা নুসরত জাহান জানিয়েছেন যে নিখিল জৈনের সঙ্গে ভারতে তাঁর বিয়ে অবৈধ। এরপরই নুসরত তাঁর ইনস্টাগ্রাম থেকে নিখিলের সমস্ত ছবি সরিয়ে দেন। ২০১৯ সালের ১৯ জুন নুসরত ও নিখিল তুরস্কে রাজকীয়ভাবে বিয়ে করেন, এর আগে তাঁরা কিছুদিনের জন্য ডেটিংও করেছিলেন। খুব গোপনভাবে ও ঘনিষ্ঠদের নিয়ে তুরস্কে বিয়ের পর কলকাতায় এসে গ্র‌্যান্ড রিসেপশনের আয়োজনও করা হয়। যেখানে টলিউডের তারকারা ছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

নুসরতের বিবৃতি

নুসরতের বিবৃতি

৯ জুন বুধবার তৃণমূলের সাংসদ সাতটি পয়েন্ট তুলে ধরে এক বিবৃতি পেশ করেন, যেখানে নুসরত প্রকাশ্যে জানান যে তাঁর সঙ্গে নিখিলের বিয়ের অনুষ্ঠান অবৈধ তুরস্কের আইনে এবং এটা ভারতেও বৈধ নয়, কারণ তাঁরা হিন্দু-মুসলিম বিবাহের ক্ষেত্রে বিশেষ বিবাহ আইন অনুসারে বিয়ে করেননি। বুধবার বিবৃতি জারি করে এতদিনের নীরবতা ভাঙলেন তারকা সাংসদ নুসরত জাহান। বিবৃতিতে নুসরত খুব স্পষ্ট করে বলেছেন, '‌নিখিলের সঙ্গে তাঁর শারীরিক সম্পর্ক হয়েছে। বিয়ে নয়। ফলে বিবাহবিচ্ছেদের প্রশ্ন নেই।' নুসরত এর সঙ্গে এও জানিয়েছেন যে তিনি এতদিন এটা ভেবে চুপ ছিলেন যে এটা তাঁর ব্যক্তিগত বিষয়।

 নিখিলের ছবি নেই নুসরতের ইনস্টাতে

নিখিলের ছবি নেই নুসরতের ইনস্টাতে

নুসরতের ইনস্টাগ্রামে নিখিল ও তাঁর বিয়ে ও রিসেপশন ছাড়াও বিভিন্ন ব্যক্তিগত মুহূর্ত কাটানোর ছবিও ছিল। কিন্তু নুসরত এবার তাঁর ইনস্টাগ্রাম থেকে সম্পূর্ণভাবে নিখিলের সব ছবি সরিয়ে দিলেন। নুসরত তাঁর বিবৃতিতে এও অভিযোগ করেছেন যে তাঁর জিনিসপত্রের মধ্যে পারিবারিক গয়না ও অন্যান্য সম্পত্তিও বেআইনিভাবে আটকে রাখা হয়েছে। নুসরত এও অভিযোগ করেছেন যে তাঁর গচ্ছিত অর্থ বিভিন্ন অ্যাকাউন্টের মাধ্যমে ভুলভাবে পরিচালিত হচ্ছে এবং সেটা তাঁ অজান্তেই।

 বিবাহবিচ্ছেদের মামলা

বিবাহবিচ্ছেদের মামলা

অন্যদিকে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে সাক্ষাতকারে নিখিল জৈন তাঁদের আলাদা থাকার খবর নিশ্চিত করেছেন। নিখিল বলেন, '‌এটা বৈধ, নুসরত যা বলেছে আমি সত্যিই চাই না কোনও মন্তব্য করতে, কারণ এটা আদালতে বিচারাধীন। আমি ফৌজদারি মামলা দায়ের করেছি কলকাতায় এবং এর চেয়ে বেশি আর কিছু বলতে চাই না।'‌ নিখিল পরে এও জানিয়েছেন যে তাঁরা ২০২০ সালের নভেম্বর থেকে আলাদা রয়েছেন তাই তিনি বিবাহবিচ্ছেদের মামলাও দায়ের করেছেন।

নুসরত–যশ সম্পর্ক

নুসরত–যশ সম্পর্ক

নুসরত ও যশের সম্পর্ক সামনে আসার পরই নিখিলের সঙ্গে দুরত্বের সৃষ্টি হয় নুসরতের। এরপরই নিখিল ও নুসরত আলাদা থাকতে শুরু করেন। এরই মধ্যে নুসরত তাঁর সঙ্গে বিজেপি নেতা তথা অভিনেতা যশের সম্পর্কে শিলমোহর দিয়েছেন। এতকিছুর মধ্যে নুসরতের মা হওয়ার জল্পনাও এখন তুঙ্গে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+