গভীর রাতে হাসপাতালে ভর্তি নুসরত ! সকাল হতেই প্রথম ইনস্টাপোস্টে কোন ছবি
যাবতীয় জল্পনার পর্দা সরিয়ে শেষমেশ কলকাতার এক নামী হাসপাতালে বুধবার গভীর রাতে ভর্তি হলেন নুসরত জাহান। এদিকে গোটা বুধবার জুড়ে নুসরতের হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনা নিয়ে রীতিমতো জল্পনার পারদ চড়তে থাকে। একাধিক অনুষ্ঠানে গতকাল দুপুর পর্যন্ত যশকে দেখা যায়। এক অনুষ্ঠানে গতকাল দুপুরে জানিয়েও দেন যে নুসরত তখনও হাসপাতালে ভর্তি হননি। এদিকে, এরপরই জানা গিয়েছে যে গতকাল গভীর রাতে হাসপাতালে ভর্তি হন নুসরত।

এদিকে, হাসপাতালে ভর্তি হয়ে এদিন সকালেই নুসরত একটি ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে। যে ছবির ক্যাপশনে লেখা রয়েছে ' ফেইদ ওভার ফিয়ার' অর্থাৎ ' ভয়ের ওপরে রয়েছে বিশ্বাস'। এদিকে, গতকাল থেকে নুসরতের হাসপাতালে ভর্তি হওয়া নিয়ে একের পর এক খবর রীতিমতো ঘোরাফেরা করতে থাকে সংবাদমাধ্যমগুলিতে। এদিকে, শোনা যাচ্ছে সন্তানের জন্মের সময় যশকে পাশে পেতে চেয়েছেন নুসরত। আর সেকরাণেই নুসরতের সঙ্গে সম্ভবত অপারেশন থিয়েটারে থাকতে পারেন যশ। এদিকে যশের ইনস্টাগ্রাম স্টোরি পোস্টে একটি কাপের মাথায় সূর্যের ছবি তুলে ধরে পোস্ট দেখা গিয়েছে। সেখানে 'গুড মর্নিং ' ছাড়া বিশেষ কিছু লেখা নেই। ফলে এই সুপ্রভাবতের বার্তা যশের যশের জীবনে নতুন কোনও অধ্যায়ের সূচনা করার ইঙ্গিত কি না, তা নিয়ে জল্পনা রয়ে গিয়েছে। এদিকে, নুসরত যে ছবিটি পোস্ট করেছেন এদিন ইনস্টাগ্রামে, তা অনেকের মতেই হাসপাতাল থেকে তোলা ছবি।
নুসরতের ইনস্টাগ্রামের এই পোস্ট নিয়ে নেটিজেনদের বহু আলোচনা চলছে। অনেকেই লিখেছেন নুসরতের এই নয়া লুক তাঁদের পছন্দ নয়। অনেকেই আবার সেখানে নুসরতের নতুন পথের জন্য শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। এরই মাঝে আপাতত অপেক্ষা নুসরতের তরফে সুখবর আসার। এদিকে, নিখিল জৈন নিজের ইনস্টাগ্রাম স্টোরিজে শেষ ১২ ঘণ্টায় শেয়ার করেছেন ওয়ার্কআউটের ছবি। নুসরতের প্রাক্তন স্বামীর ইনস্টাগ্রাম পোস্ট আপাতত নেটিজেনদেরনজর এড়াচ্ছেনা।জানা যাচ্ছে গতকাল রাত ১০ টার কিছু পরে পার্কস্ট্রিটের এক হাসপাতালে ভর্তি করা হয় নুসরতকে। হাসপাতালে তাঁর সাদা গাড়ি প্রবেশ করতেই অনেকেই ভিড় করে আসেন। এক নিরাপত্তারক্ষী জানিয়ে দেন যে 'ম্যাডাম' এই ভিড়ের জন্য গাড়ি থেকে নামতে চাইছেন না। মনে করা হচ্ছে যে 'ম্যাডাম' এর কথা নিরাপত্তারক্ষীরা উল্লেখ করেছেন , তিনি নুসরত জাহান। বসিরহাটের তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহানের মা হওয়ার ঘটনা নিয়ে যথেষ্ট সন্তর্পণে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর বৃহস্পতিবার বেলা ১২ থেকে সাড়ে ১২ টা নাগাদ কলকাতার পার্ক স্ট্রিটের এই নামী হাসপাতালে প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন এই তামাম সেলেব।












Click it and Unblock the Notifications