'চোলি কে পিছে ক্যায় হ্যায়' এর শ্যুটিংয়ের সময় পরিচালকের কোন বক্তব্যে অস্বস্তিতে পড়ে যান নীনা

'চোলি কে পিছে ক্যায় হ্যায়' এর শ্যুটিংয়ের সময় পরিচালকের কোন বক্তব্যে অস্বস্তিতে পড়ে যান নীনা

মাধুরী দীক্ষিত ও নীনা গুপ্তার স্ক্রিন প্রেজেন্সেই নয়ের দশকে মাত করে দেয় সুভাষ ঘাই পরিচালিত 'খলনায়ক' ছবির গান 'চোলি কে পিছে ক্যায়া হ্য়ায়' গানটি। সেই সময় কার্যত সমস্ত চার্ট ব্লাস্টারে এই গান শীর্ষে ছিল। সদ্য সেই গানের শ্যুটিংয়ের সময়ের স্মৃতি তুলে ধরে বক্তব্য রেখেছেন নীনা গুপ্তা। এই অভিনেত্রীর বক্তব্যে কোন ঘটনা ধরে পেড়েছে ?

 'চোলি কে পিছে' র শ্যুটিং এ কী ঘটেছে?

'চোলি কে পিছে' র শ্যুটিং এ কী ঘটেছে?

'সচ কহু তো' বইয়ের মাধ্যমে আত্মজীবনী তুলে ধরেছেন অভিনেত্রী নীনা গুপ্তা। সেখানেই তিনি 'খলনায়ক' ছবির সম্পর্কে বিভিন্ন ঘটনার কথা তুলে ধরেন। জানান, 'চোলিকে পিছে ক্যায়া হ্যায়' গানের শ্যুটিংয়ের সময় তাঁকে গুজরাতি পোশাকে সাজিয়ে পরিচালকের সামনে পেশ করা হয়। তখনই ঘটে এক অস্বস্তিকর ঘটনা।

কী বলেছিলেন সুভাষ?

কী বলেছিলেন সুভাষ?

নীনার বক্তব্য, শটের জন্য তৈরি হওয়া নীনার সাজ পোশাক দেখেই সুভাষ ঘাই বলে উঠেছিলেন, 'কিছু ভরো'। নীনার মতে, সুভাষ সেদিন বলতে চাইছিলেন তাঁর 'চোলি'তে কিছু ভরার কথা। যে বক্তব্য অত্যন্ত অস্বস্তিকর বলে মনে হয়েছিল নীনার।

সেদিন শ্যুটিং-ই করেননি নীনা!

সেদিন শ্যুটিং-ই করেননি নীনা!

নীনা গুপ্তা জানান, সেই গানের দৃশ্য শ্যুট করার জন্য নীনাকে প্যাডেড ব্রা পরতে বলেছিলেন সুভাষ ঘাই। যে কথা পরিচালকের তরফে শুনে অস্বস্তিতে পড়েন অভিনেত্রী। পরে যখন নীনা সেই মতো সেজেই সামনে আসেন, তখন সুভাষ ঘাই সন্তুষ্ট হন বলেও জানান নীনা।

গানের প্রস্তাব সম্পর্কে নীনা

গানের প্রস্তাব সম্পর্কে নীনা

নীনা গুপ্তা জানান, এই গানের প্রস্তাব যখন তাঁর কাছে আসে, তিনি তখন ফিল্মে তাঁর চরিত্রের থেকেও গানের প্রতি বেশি আকৃষ্ট হন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+