বিবাহিত পুরুষদের সঙ্গে সম্পর্কে জড়াতে নিষেধ করলেন নিনা গুপ্তা
বিহাহিত পুরুষদের সঙ্গে সম্পর্কে জড়াতে নিষেধ করলেন নিনা গুপ্তা
যুব সমাজকে সতর্ক করতে উদ্যোগ নিলেন অভিনেত্রী নিনা গুপ্তা। সম্প্রতি তিনি তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তিনি যুবতীদের পরামর্শ দিয়েছেন যাতে তাঁরা কোনও বিবাহিত পুরুষদের পাল্লায় না পড়েন।

বিবাহিত পুরুষদের সঙ্গে সম্পর্কে নয়
ভিডিওতে তিনি বলেন, ‘দয়া করে কোনও বিবাহিত পুরুষদের সঙ্গে সম্পর্কে জড়াবেন না। আমি আগে জড়িয়েছিলাম। আমি ভুক্তভোগী হয়েছি তাই তোমাদেরকে বলছি বন্ধু, তোমরা কখনও চেষ্টাও করো না।' নিনা গুপ্তার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার ভিভিয়ান রিচার্ডের। তাঁরা যদিও কখনও বিয়ে করেননি। নিনা-ভিভিয়ানের একটি কন্যা সন্তানও রয়েছে নাম মাসাবা গুপ্তা। দিল্লির এক চার্টাড অ্যাকাউন্ট বিবেক মেহরার সঙ্গে সম্প্রতি নিনা গুপ্তার বিয়ে হয়।

এ ধরনের সম্পর্ক সন্তানের জন্য ঠিক নয়
নিনা গুপ্তা এক সাক্ষাতকারে বলেছিলেন, ‘আমার মনে হয়েছিল এটা খুব স্বার্থপরের মতো কাজ হচ্ছে আমার পক্ষ থেকে। আমার কিছু বন্ধু আমায় বলেছিল এটা সন্তানের জন্য ভালো হবে না। ওই সময় কে শোনে কার কথা, অন্ধ ছিলাম। আমার খারাপ লাগে ও খুব একা। আমার আর একটা সন্তান যদি থাকত কিন্তু পরিস্থিতি সেরকম ছিল না।' যুব সম্প্রদায়ের কাছে তিনি নিজের উদাহরণ দিয়ে বলেছেন, ‘আমি যা করেছি তা অন্য কেউ যেন না করে। এটা খুবই কঠিন এবং সন্তানের জন্য ভালো নয়।'

ছুটির মুডে নিনা গুপ্তা
মুক্তেশ্বরে নিনা এখন হলিডে মুডে রয়েছেন। তিনি তাঁর ছুটি কাটানোর ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। ‘শুভ মঙ্গল জ্যাদা সাবধান' ছবিতে সম্প্রতি নিনাকে অভিনয় করতে দেখা গিয়েছে।












Click it and Unblock the Notifications