‘সাবধান ইন্ডিয়া’র অভিনেত্রী সহ তিনজনকে সেক্স চক্র থেকে উদ্ধার করল মুম্বই পুলিশ
‘সাবধান ইন্ডিয়া’র অভিনেত্রী সহ তিনজনকে সেক্স চক্র থেকে উদ্ধার করল মুম্বই পুলিশ
মুম্বই থেকে হাই–প্রোফাইল সেক্স চক্র ফাঁস করল পুলিশ। শহরতলির অন্ধেরির এক তিনতারা হোটেল থেকে পুলিশ ২৯ বছরের এক যুবতী সহ তিন মহিলা অভিনেত্রীকে উদ্ধার করে। এদের মধ্যে একজন কিশোরীও ছিল বলে বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে।

সিটি পুলিশের সামাজিক পরিষেবা (এসএস) শাখা পূর্ব অন্ধেরির হোটেলে বৃহস্পতিবার অভিযান চালায়। এসএসের এক অধিকর্তা বলেন, 'তল্লাশি অভিযান চলাকালীন এক কিশোরী সহ তিনজন মহিলা, যাঁদের দিয়ে জোর করে দেহ ব্যবসা করানোর চেষ্টা করা হচ্ছিল, উদ্ধার করা হয়েছে। প্রিয়া শর্মা নামের এক মহিলা গোটা চক্রটি পরিচালনা করে বলে আমরা জানতে পেরেছি।’ এসএসের শীর্ষ ইনস্পেক্টর সন্দেশ রেভালে বলেন, 'প্রিয়া শর্মার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এজেন্সি রয়েছে পূর্ব কান্দিভালি এলাকায়।
যদিও তিনি এ ধরনের অসামাজিক কাজের সঙ্গে যুক্ত।’ জানা গিয়েছে, উদ্ধার হওয়া মহিলাদের মধ্যে এক অভিনেত্রী ও গায়িকা ছিল, যিনি সাবধান ইন্ডিয়া ক্রাইম শোতে অভিনয় করতেন এবং অন্য একজন মারাঠি ছবি ও সিরয়ালের অভিনেত্রী। পুলিশ জানিয়েছে, কিশোরীটি ওয়েব সিরিজে কাজ করত। প্রিয়া শর্মার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশ।
More From
-
আজ থেকেই ফের বদলাবে আবহাওয়া, ঝড় বৃষ্টির সতর্কতায় দক্ষিণবঙ্গের একাধিক জেলা -
ভারতের জ্বালানি নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ, কী জানাল কেন্দ্র -
চরম বিভ্রান্তি! ১৩ লাখ, ৮ লাখ নাকি ১৪ লাখ? ভোটার তালিকা নিয়ে ধোঁয়াশা চরমে, নীরব নির্বাচন কমিশন -
নির্বাচন ঘিরে নয়া পদক্ষেপ! একসাথে ২৩ রিটার্নিং অফিসার বদল, ভবানীপুর ইস্যুতে সরব তৃণমূল -
বিবাহিত পুরুষের লিভ-ইন সম্পর্ক কোনও অপরাধ নয়, কোন প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের? -
যুদ্ধের আবহে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক মোদীর, ভোটমুখী রাজ্যগুলির মুখ্য সচিবদের নিয়ে হবে আলোচনা -
বীরভূমে মঞ্চে তোপ মমতার, ভোটাধিকার নিয়ে কড়া বার্তা বিজেপিকে -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
পাকিস্তানের মত 'দালাল দেশ' ভারত নয়, ইরান-আমেরিকা সংঘর্ষে মধ্যস্থতা নিয়ে কড়া সমালোচনা জয়শঙ্করের -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ










Click it and Unblock the Notifications