মিসেস শ্রীলঙ্কার মঞ্চে মুকুট নিয়ে টানাটানি, চরম নাটকের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
মিসেস শ্রীলঙ্কার মঞ্চে মুকুট নিয়ে টানাটানি
এই প্রথমবার বিউটি পেজেন্টের মঞ্চে এ ধরনের ঘটনা ঘটল। ঘোষিত হওয়া বিজয়ী বিউটি পেজেন্টের মাথা থেকে মকুট ছিনিয়ে নিয়ে তা পরানো হল অন্য এক মহিলাকে। শ্রীলঙ্কায় ঘটা এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। মিসেস শ্রীলঙ্কা হিসাবে প্রথমে নাম ঘোষণা করা হয় পুষ্পিকা ডি সিলভার এবং তাঁকে মুকুটও পরানো হয়। কিন্তু কয়েক মুহূর্ত বাদেই সেই মুকুট পুষ্পিতার থেকে ছিনিয়ে নিয়ে প্রথম রানার আপের মাথায় পরানো হয়। পুষ্পিতার মাথা থেকে মুকুট ছিনিয়ে নেন প্রাক্তন মিসেস ওয়ার্ল্ড ও ২০১৯ সালের মিসেস শ্রীলঙ্কা ক্যারোলিন জুরি। এই ঘটনার পর পুষ্পিতা অত্যন্ত অপমান বোধ করেন এবং মঞ্চ ছেড়ে চলে যান।

ইউটিউবে কলোম্বো গ্যাজেটের পোস্ট করা ভিডিওতে দেখা গিয়েছে, পুষ্পিতাকে বিজয়ী হিসাবে ঘোষণা করা হয় এবং তাঁকে মুকুট পরিয়ে দেন ক্যারোলিন জুরি। এর কিছু সেকেন্ডের মধ্যেই ক্যারোলিন মঞ্চে ফের আসেন এবং জানান যে পুষ্পিকাকে প্রতিযোগিতা থেকে বাতিল করে দেওয়া হয়েছে কারণ তাঁর বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে এবং এই মিসেস শ্রীলঙ্কার খেতাব একমাত্র বিবাহিত মহিলারাই অর্জন করতে পারবেন। ক্যারোলিন বলেন, 'নিয়ম এটাই তোমাকে বিবাহিত হতে হবে এবং বিচ্ছেদ হলে চলবে না। তাই আমি আমার প্রথম পদক্ষেপ হিসাবে জানাচ্ছি যে এই মুকুটের অধিকার প্রথম রানার–আপের।’ ক্যারোলিন এটা বলার পরই তিনি পুষ্পিকার মাথা থেকে মুকুটটি ছিনিয়ে নেন এবং তা পরিয়ে দেন প্রথম রানার–আপকে। ভিডিওতে দেখা গিয়েছে যে এই ঘটনার পর পুষ্পিকা মঞ্চ ছেড়ে বেরিয়ে যান। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এবং এখনও পর্যন্ত ১২ লক্ষ মানুষ এটি দেখে ফেলেছেন।
ফেসবুকে দীর্ঘ পোস্ট লিখে পুষ্পিকা গোটা ঘটনাটি বিশ্লেষণ করে বলেন, 'আমার মনে হয়, শুধু শ্রীলঙ্কাতেই নয় বিশ্বে এবং বিউটি পেজেন্টের ইতিহাসে এই ঘটনা প্রথম। খুব অপমানজনকভাবে সকলের সামনে আমার মুকুট ছিনিয়ে নেওয়া হল, আমি এই লেখা লেখার সময়ও মাথা উঁচু করে রয়েছি। আমি গর্বিত এবং আগেও গর্বিত ছিলাম নিজেকে নিয়ে। এটা শুধু একটা ঘটনা মাত্র।’ তিনি এও বলেন, 'অন্যদিকে আমি ডিভোর্স মহিলা নই। আমি খুব দায়িত্ব সহকারে এটা বলছি আমি ডিভোর্স মহিলা নই। আমি যদি ডিভোর্সি হতাম তবে আমি তার তথ্য জমা দিতাম।’
যদিও মিসেস শ্রীলঙ্কা ওয়ার্ল্ডের ন্যাশনাল ডিরেক্টর চাণ্ডীমাল জয়াসিঙ্ঘে জানিয়েছেন যে মঙ্গলবার ডি সিলভাকে মুকুট ফিরিয়ে দেওয়া হয়। তিনি বলেন, 'আমরা এই ঘটনায় খুব দুঃখিত। এটা খুবই লজ্জাজনক বিষয় কীভাবে ক্যারোলিন জুরি মঞ্চে এসে এ ধরনের আচরণ করলেন, মিসেস ওয়ার্ল্ড অর্গানাইজেশন এ বিষয়ে তদন্ত করবে।’
-
আজ থেকেই ফের বদলাবে আবহাওয়া, ঝড় বৃষ্টির সতর্কতায় দক্ষিণবঙ্গের একাধিক জেলা -
ভারতের জ্বালানি নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ, কী জানাল কেন্দ্র -
চরম বিভ্রান্তি! ১৩ লাখ, ৮ লাখ নাকি ১৪ লাখ? ভোটার তালিকা নিয়ে ধোঁয়াশা চরমে, নীরব নির্বাচন কমিশন -
নির্বাচন ঘিরে নয়া পদক্ষেপ! একসাথে ২৩ রিটার্নিং অফিসার বদল, ভবানীপুর ইস্যুতে সরব তৃণমূল -
বিবাহিত পুরুষের লিভ-ইন সম্পর্ক কোনও অপরাধ নয়, কোন প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের? -
যুদ্ধের আবহে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক মোদীর, ভোটমুখী রাজ্যগুলির মুখ্য সচিবদের নিয়ে হবে আলোচনা -
বীরভূমে মঞ্চে তোপ মমতার, ভোটাধিকার নিয়ে কড়া বার্তা বিজেপিকে -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
পাকিস্তানের মত 'দালাল দেশ' ভারত নয়, ইরান-আমেরিকা সংঘর্ষে মধ্যস্থতা নিয়ে কড়া সমালোচনা জয়শঙ্করের -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ










Click it and Unblock the Notifications