সন্তান আসার আগে এখন শুধুই ঘুমোতে চান অনুষ্কা, কিন্তু কেন
সন্তান আসার আগে এখন শুধুই ঘুমোতে চান অনুষ্কা, কিন্তু কেন
নতুন বছরে আসছে সুখবর! খুব তাড়াতাড়ি সুখবর শোনাতে পারেন বিরাট-অনুষ্কা। গত বছর অগাস্টে দুই থেকে তিন হওয়ার কথা জানিয়ে এই দম্পত্তি, ফ্যানেদের খুশির খবর দেন। এবার নতুন বছরে বিরুষ্কার ঘরে নতুন অতিথির অপেক্ষা। ফ্যানেরাও বিরুষ্কার সঙ্গে অপেক্ষায়। এর মাঝেই কীভাবে সন্তান মানুষ করবেন জানিয়েছেন অনুষ্কা। এক সাক্ষাৎকারে তিনি সন্তানকে বকে যেতে দেবেন না, সবাইকে সম্মান করা শেখাবেন বলে মন্তব্য করেছেন। এবার সন্তান আসার আগে শুধুই ঘুমোতে চান বললেন অনুষ্কা!

আসলে বলিউড অভিনেত্রী তাঁর প্রেগনেন্সির মাঝেই এক ব্যাঙ্ক কোম্পানির হয়ে বিজ্ঞাপনের শ্যুটিং সেরে নিয়েছেন। যেখানে ব্যাঙ্কের সার্ভিসের প্রশাংসা করতে গিয়েই অনুষ্কাকে খালি ঘুমিয়ে কাটাতে চান বলে উল্লেখ করলেন।
বিজ্ঞাপনদাতা ব্যাঙ্ক সংস্থার দাবি, তারা কোনও রকম ঝঞ্ঝাট ছাড়াই গ্রাহকদের সহজ উপায়ে সার্ভিস দিয়ে থাকেন। যেখানে গ্রাহকরা বাড়ি থেকে না বেরিয়ে সহজেই পরিষেবা পেতে পারেন। সেখানে অনুষ্কাকে ঘুমিয়ে থাকা অবস্থায় ব্যাঙ্ক থেকে ফোনে কেওয়াইসি আপডেট করতে বলা হয়।
একে প্রেগনেন্ট, তার মধ্যে ঘুমোচ্ছিলেন! তাই অনুষ্কা ঘরে থেকে না বেরিয়ে সহজেই কিছু বিশেষ উপায়ে কেওয়াইসি দিয়ে ফের নিজের ঘুমে মন বসান। বিজ্ঞাপনে অনুষ্কার চেয়েও তাঁর বেবিবাম্প সবার নজর কেড়েছে। আর প্রেগনেন্ট অবস্থায় অনুষ্কা কীভাবে এখন ঘুমিয়ে সময় কাটাচ্ছেন সেই ভিডিও এখন ভাইরাল!












Click it and Unblock the Notifications