(ছবি) বিগ বাজেটের এই বলিউড সিনেমাগুলি মুক্তি পাবে আগামী বছর

এক নজরে দেখে নেওয়া যাক ২০১৭ সালে কোন কোন বড় বাজাটের ছবি মুক্তি পেতে চলেছে। যে সিনেমাগুলি কে ঘিরে একন থেকেই দর্শকদের মধ্যে প্রত্যাশার পারদ চড়তে শুরু করেছে।

২০১৬ সাল প্রায় শেষ হওয়ার মুখে । প্রত্যেক বছেরের মতো এবছরও বলিউডের নানা উত্থান-পতনের সাক্ষী হয়েছেন দর্শকরা। অনেক স্বল্প বাজেটের ছবি সাফল্য পেলও অনেক বড় বাজেটের ছবি বক্স অফিসে চূড়ান্ত ব্যর্থ হয়েছে। তাই একরম সাফল্য-ব্যর্থতা মিশিয়েই এবছবেরে বলিউড সফর প্রায় শেষ পর্যাযে। অ্য়ায় দিল হ্য়ায় মুশকিল, শিবায়, এর মত বড় বাজেটের দুটি ছবি একসঙ্গে মুক্তি পেয়েছে ২৮ অক্টোবর। আমির থানের দঙ্গল ছবিটিও মুক্তির অপেক্ষায় রয়েছে।

তবে ২০১৭ শুরুর থেকেই একাধিক বড় বাজেটের ছবি মুক্তি পেতে শুরু করবে। কোন বলিউড খানের ছবি চলবে, কোন খানের ছবি চলবে না, সেই ঠান্ডা লড়াই শুরু হয়ে যাবে আগামী বছরের প্রথম থেকেই। এক নজরে দেখে নেওয়া যাক ২০১৭ সালে কোন কোন বড় বাজাটের ছবি মুক্তি পেতে চলেছে। যে সিনেমাগুলি কে ঘিরে একন থেকেই দর্শকদের মধ্যে প্রত্যাশার পারদ চড়তে শুরু করেছে।

কাবিল

কাবিল

হৃত্বিক রোশন এবং ইয়ামি গৌতম অভিনীত 'কাবিল' ছবিটি ২০১৭ তে মুক্তি পেতে চলেছে। এই ছবিতে প্রথম বার জুটি বেঁধেছেন এই দুই তারকা। ২৬ জানুয়ারী ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। ইতিমধ্যেই ছবিটির ট্রেলরটিও মুক্তি পেয়েছে।

রাইস

রাইস

বলিউড সুপারস্টার শাহরুখ খান অভিনীত 'রাইস' ছবিটি আগামীর বছরে মুক্তি পাবে। ২০১৬ সালে এই ছবির প্রথম ট্রেলর মুক্তি পেয়েছিল। তখন থেকেই এই সিনেমাটিকে ঘিরে দর্শকদের মধ্যে প্রবল উৎসাহ লক্ষ্য করা গিয়েছে। শাহরুখ ছাড়াও এই সিনেমায় অভিনয় করতে দেখা যাবে নওয়াজউদ্দিন সিদ্দিকীকে।

রঙ্গুন

রঙ্গুন

'হায়দর' এর সাফল্যের পরে পরিচালক বিশাল ভরদ্বাজ তাঁর আগামী ছবি নিয়ে আসছেন আগামী বছরে। এই ছবিতেও বিশাল ভরদ্বাজ ভরসা রেখেছেন শাহিদ কাপুরের উপরেই। অর্থাৎ 'রঙ্গুন' সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন শাহিদ। এছাড়াও ছবিতে দেখা যেতে পারে সঈফ আলি খানকে।

জাগ্গা জাসুস

জাগ্গা জাসুস

পরিচালক অনুরাগ বসুও তার আগামী ছবি নিয়ে আসছেন আগামী বছরে। 'বরফি'র অসাধারণ সাফল্যের পরে এই ছবিটি নিয়েও দর্শকদের মধ্যে তুমুল আগ্রহ দেখা যাচ্ছে। এই ছবিতে অভিনয় করছেন রণবার কাপুর ও ক্যাটরিনা কাইফ।

টিউবলাইট

টিউবলাইট

সলমন খান প্রত্যেক বছরেই ঈদের দিনে ভক্তদের নতুন সিনেমা উপহার দিয়ে থাকেন। আগামী বছরে সেই তালিাকায় রয়েছে 'টিউবলাইট'। ছবিটির পরিচালনা করছেন কবির খান। এই সিনেমায় সলমনকে এক সৈনিকের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

পদ্মাবতী

পদ্মাবতী

আগামী বছর মুক্তি পাবে পরিচালক সঞ্জয় লীলা বনশালীর 'পদ্মাবতী' ছবিটি। এই ছবিতে রণবীর সিং, দীপিকা পাডুকোনের সঙ্গে দেখা যাবে শাহিদ কাপুরকেও। 'রাম লীলা' ও 'বাজীরাও মস্তানি'র সাফল্যের পর সঞ্জয় লীলা বনশালী আরও একটা সুপারহিট ছবি দিয়ে বছর শুরু করতে পারেন কিনা সেটাই এখন দেখার।

 টাইগার জিন্দা হ্যায়

টাইগার জিন্দা হ্যায়

আবার ফিরে আসে সলমন-ক্যাটরিনা জুটি। 'এক থা টাইগার' এর সাফল্যের পরে আবার জুটি বেঁধেছেন সলমন- ক্যাটরিনা। আগামী বছরে সলমন- ক্যাটরিনা অভিনীত এই ছবিটিও মুক্তি পাওয়ার কথা রয়েছে।

দ্য রিং

দ্য রিং

পরিচালক ইমতিয়াজ আলির আগামী ছবির জন্য জোর কদমে শ্যুটিং এর কাজ চলছে। 'দ্য রিং' ছবিতে অভিনয় করতে দেখা যাবে শাহরুখ খান এবং অনুষ্কা শর্মাকে। এর আগে 'লাভ আজ কাল', 'রকস্টার', 'জব উই মেট' এর মতো সুপারহিট ছবি পরিচালনা করেছেন ইমতিয়াজ আলি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+