অবসাদ নাকি অন্য রহস্য, পল্লবী–বিদিশাদের পথে হাঁটলেন আর এক মডেল, উদ্ধার ঝুলন্ত দেহ

পল্লবী, বিদিশা, মঞ্জুষার মৃত্যুর রেশ কাটতে না কাটতেই ফের উঠতি মডেলের ঝুলন্ত দেহ উদ্ধার হল। বাঁশদ্রোণীর ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় পুজা সরকার নামে এক মডেলের দেহ। এই আবাসনে তিনি তাঁর এক বান্ধবীর সঙ্গে থাকতেন। গত ৬ মাস আগে এই ফ্ল্যাটে ভাড়া থাকতে আসেন ওই তরুণী।

উঠতি মডেলের আত্মহত্যা শহরে

শনিবার রাতে ঝুলন্ত দেহ উদ্ধার হন পুজার। তবে পুজা আদৌও আত্মহত্যা করেছেন নাকি পুজার মৃত্যুর নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই পুজার ওই বান্ধবীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পুজার ঘর থেকে পুলিশ কোনও সুইসাইড নোট উদ্ধার করেনি। পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে যে ওই মডেলের শরীরে কোনও চোট-আঘাত ছিল না। মডেল দেহ এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ময়না তদন্তের জন্য। ১৯ বছরের ওই মডেল কেন আত্মঘাতী হলেন তা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। পুজার বান্ধবী জানিয়েছেন যে শনিবার অনেক রাত পর্যন্ত তাঁরা আড্ডা মারেন, খাওয়া-দাওয়া করেন এবং তাঁরা শুতে চলে যান। পুজার দরজা বন্ধ ছিল ভেতর থেকে এবং যখন তাঁর বান্ধবী জানতে পারেন যে কোনও একটা গণ্ডগোল হয়েছে তিনি পুলিশকে খবর দেন।

পুলিশ সূত্রের খবর, মৃত তরুণী উত্তর চব্বিশ পরগণার গাইঘাটার বাসিন্দা। গোবরডাঙা হিন্দু কলেজের ছাত্রী। মাস ছয়েক আগে বাঁশদ্রোণীর এই ফ্ল্যাটটি ভাড়া নেন মডেল পুজা ও তাঁর বান্ধবী। স্থানীয়দের দাবি প্রায় দিনই ঝগড়া অশান্তি প্রায় দিনই গভীর রাতে ফিরতেন পূজা। এই মুহূর্তে আওয়াজ শোনা যেত তাঁদের ফ্ল্যাট থেকে। তাঁরা প্রায়ই ফিরতেন অনেক রাত করে। ওই তরুণী কোনও মানসিক অবসাদে ভুগছিলেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে একই ফ্ল্যাটে থেকেও মডেলের বান্ধবী কেন কিছু টের পেলেন না তা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাঁকে।

বেশ কয়েক মাস ধরেই টলিউড ও মডেলিং ইন্ডাস্ট্রিতে একের পর এক অভিনেত্রী-মডেলের আত্মহত্যার খবর সামনে আসছে। কয়েক মাসেই এই একই ভাবে আত্মহত্যা করেন টেলি অভিনেত্রী পল্লবী দে। এই মুহূর্তে তাঁর প্রেমিক সাগ্নিক চক্রবর্তী জেলে। পল্লবীর মৃত্যুর পরই সামনে আসে বিদিশা দে মজুমদার, মঞ্জুসা দে নিওগীর রহস্যমৃত্যু।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+