Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

পুজোর গানে মাতবে বাংলা, ঢ্যাং কুড়াকুড় তাক-এর সুরে আসর জমাবেন মহাগুরু মিঠুন

সময়টা নিঃসন্দেহে দুর্দান্ত যাচ্ছে মহাগুরুর। দিন দুয়েক আগেই কেন্দ্র তথ্য সম্প্রচার মন্ত্রক থেকে ঘোষণা করা হয়েছে, ভারতীয় সিনেমায় তাঁর অনবদ্য অবদানের জন্য এবছর দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হচ্ছেন মিঠুন চক্রবর্তী। এবার মহালয়ার দিন সামনে এল আরও একটি বড় চমক।

পুজো মানে নতুন জামা, ঠাকুর দেখা, খাওয়া-দাওয়া তো বটেই, সেই সঙ্গে উঠে আসে পুজোর গানের কথাও। তবে আগের মতো এখন আর সেই পুজোর গানের রমরমা নেই। কিন্তু বিগত বেশ কয়েক বছর ধরে বাংলা বিনো দুনিয়ায় পুজোর গানের সেই হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে জোর কদমে। আর এবার পুজোর গানে বাংলা মাতাতে আসছেন মিঠুন চক্রবর্তী।

Mithun chakrabarty

সঙ্গে দোসর দেবশ্রী। প্রায় ১৬ বছর পর আবার পর্দায় একসঙ্গে ধরা দিতে চলেছেন মিঠুন ও দেবশ্রী। বুধবার মহালয়ার দিন প্রকাশ্যে এল এই জুটির আসন্ন ছবি শাস্ত্রী-র গান। গানের শুরুতেই মিঠুনকে বলতে শোনা যায়, শাস্ত্রীর দুর্গাপুজো যেন ফাটাকেষ্টর কালীপুজোর থেকেও বড় হয়।

চলতি বছর শাস্ত্রী সিনেমার পুজোর গান ঢ্যাং কুড়াকুড় তাক। আর এই গানের মধ্যে দিয়ে দীর্ঘদিন পর আবার বাংলায় ফিরলেন প্রখ্যাত গায়ক অভিজিৎ ভট্টাচার্য। অভিজিতের বাংলা গানের সংখ্যাও নিহাদ কম কিছু নয়। আর সেগুলো এখনও সমান ভাবে জনপ্রিয়। তবে এবার পুজোয় তাঁর গাওয়া এই গান নিঃসন্দেহে বাঙালির সেন্ট্রাল অ্যাট্রাকশন। গানে একেবারে চেনা ছন্দে দেখা গিয়েছে মিঠুন চক্রবর্তীকে। সঙ্গে লাল টুকটুকে বেনারসী, মাথায় খোঁপা ভরা ফুল আর সাবেকি লুকে দেবশ্রী রায়ও নজর কেড়েছেন। সেই সঙ্গে নিজস্ব ভঙ্গিতে ধরা দিয়েছেন সোহম ও সৌরসেনীও।

শাস্ত্রী ছবিতে মিঠুন চক্রবর্তী, দেবশ্রী রায়, রজতাভ দত্ত, সৌরসেনী মৈত্র এবং সোহম চক্রবর্তী ছাড়াও রয়েছেন শাশ্বত চট্টোাপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী। তবে সোহম কেবল এই ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তা নয়, তিনি এই ছবির প্রযোজকও। সোহমের সঙ্গে এই ছবি যৌথভাবে প্রযোজনা করেছে সুরিন্দর ফিল্মস।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+