'মণিকর্ণিকা' ইস্যুতে কঙ্গনার বিরুদ্ধে তোপ দাগলেন বাঙালি অভিনেত্রী মিষ্টি
'মণিকর্ণিকা' নিয়ে এবার কঙ্গনার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠলেন বাঙালি অভিনেত্রী মিষ্টি চক্রবর্তী। এমনিতেই 'মণিকর্ণিকা' ছবির পরিচালনা নিয়ে বিতর্ক চাগাড় দিয়ে উঠেছে।
'মণিকর্ণিকা' নিয়ে এবার কঙ্গনার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠলেন বাঙালি অভিনেত্রী মিষ্টি চক্রবর্তী। এমনিতেই 'মণিকর্ণিকা' ছবির পরিচালনা নিয়ে বিতর্ক চাগাড় দিয়ে উঠেছে। তারওপর নতুন করে ফের একবার বিতর্ক উস্কে দিলেন কঙ্গনা রানাওয়াতের সহ অভিনেত্রী মিষ্টি।

মিষ্টির দাবি, 'মণিকর্ণিকা' ছবিতে অনেকাংশে কেটে দেওয়া হয়েছে তাঁর অভিনীত দৃশ্যগুলি। আর এত কাটছাঁটের পর মিষ্টির অভিনীত চরিত্রটি কার্যত হাস্য়কর হয়ে ওঠে। ছবিতে কাশীবাঈয়ের ভূমিকায় অভিনয় করেছেন মিষ্টি চক্রবর্তী। মিষ্টির দাবি, কঙ্গনা ছবিটি পরিচালনা করছেন জানলে তিনি কখনওই ছবিতে অভিনয় করতেন না।

মিষ্টির দাবি, যখন নির্মাতাদের সঙ্গে তাঁর কথা হয়, তখন তাঁকে আস্বস্ত করা হয় যে ছবিটিতে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মিষ্টির দাবি, পরিচালক কৃশের কথা শুনে তিনি রাজি হয়েছিলেন ছবিটির জন্য। তবে কঙ্গনার পরিচালনায় তিনি অত্যন্ত অসন্তুষ্ট।
-
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: নতুন সমীক্ষায় তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের -
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট মোশন খারিজ সংসদে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
গাঙ্গেয় বঙ্গে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণ কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া?











Click it and Unblock the Notifications