Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অবৈধ বেটিং অ্যাপ মামলায় মিমির হাজিরা, মঙ্গলে ইডির ডাক অঙ্কুশকে

বেআইনি বেটিং অ্যাপ সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এদিন সোমবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর দিল্লির সদর দফতরে উপস্থিত হলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। এদিন সকালে নিজের আইনজীবীকে সঙ্গে নিয়ে কেন্দ্রীয় সংস্থার অফিসে পৌঁছন তিনি। যাদবপুরের প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি কিছু প্রয়োজনীয় কাগজপত্রও সঙ্গে নিয়ে গিয়েছেন।

ইডি দফতরে প্রবেশের সময় সাংবাদিকদের প্রশ্নে কোনও মন্তব্য করেননি মিমি। বেআইনি অনলাইন বেটিং অ্যাপ সংক্রান্ত মামলায় মিমির আগেও বেশ কয়েকজনকে ইতিমধ্যেই ইডি তলব করেছে। এছাড়া বলিউড অভিনেত্রী উর্বশী রউতেলাকেও মঙ্গলবার ডাকা হয়েছে।

ইডি বেআইনি অনলাইন বেটিং অ্যাপ মামলার তদন্তে নেমেছে। এই অ্যাপগুলি বেআইনিভাবে কর ফাঁকি দিয়ে কোটি কোটি টাকা আয় করেছে এবং বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা করেছে বলে অভিযোগ। মিমি এবং একাধিক চেনা তারকা এই অ্যাপগুলির প্রচারে অংশ নিয়ে আর্থিক সুবিধা গ্রহণ করেছেন বলে তাঁদেরও তদন্তের আওতায় আনা হয়েছে।

এর আগে এই মামলায় প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না এবং শিখর ধাওয়ানকে ডাকা হয়েছিল। এছাড়াও কপিল শর্মা, রানা দাগ্গুবতী সহ একাধিক অভিনেতা-সেলেবও ডাক পেয়েছেন।

অভিনেতা অঙ্কুশ হাজরাকে এর আগে তলব করা হয়েছিল। ফের মঙ্গলবার অঙ্কুশকে তলব করা হয়েছে বলে খবর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+