ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করলেন মিকা সিংয়ের ম্যানেজার
আত্মঘাতী হলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী মিকা সিং–এর ম্যানেজার। জানা গিয়েছে, মুম্বইয়ের অন্ধেরিতে নিজের বাড়িতে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেন। যদিও এই ঘটনাটি ঘটেছে ২ ফেব্রুয়ারি।

পুলিশ জানিয়েছে, মিকা সিংয়ের অন্ধেরির ফোর বাংলো এলাকার ১৯ নম্বর বাংলোর প্রথম তলায় থাকতেন তাঁর ম্যানেজার সৌম্যা খান। ওই প্রথম তলেই রয়েছে মিকা সিংয়ের স্টুডিও। সেখান থেকেই ম্যানেজারের নিথর দেহ উদ্ধার হয়। সৌম্যা খানের দেহ তাঁর পরিবারের লোকেদের হাতে তুলে দেওযা হয়েছে। পাঞ্জাবেই হবে তাঁর শেষকৃত্য।
পুলিশ জানিয়েছে ৩০ বছরের সৌম্যা মারা যাওয়ার পেছনে অন্য কোনও রহস্যের গন্ধ পাওয়া যায়নি। ভার্সোভা পুলিশের পক্ষ থেকে জানা গিয়েছে অতিরিক্ত পরিমাণে ঘুমের ওষুধ খাওয়ার ফলেই তাঁর মৃত্যু হয়েছে। কিছুদিন ধরেই সৌম্যা অবসাদে ভুগছিলেন বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications