দীপিকা যা করলেন তাতে রাতের ঘুম ছুটেছে সঞ্জয়লীলা বনশালীর!
'রামলীলা', 'বাজিরাও মস্তানি'র 'পদ্মাবতী'-ছবিতেও দীপিকার উপরই ভরসা রেখেছেন পরিচালক সঞ্জয়লীলা বনশালী। কিন্তু এত ভরসা দেখানোর পরও যা করলেন দীপিকা তাতে রাতের ঘুম ছুটেছে পরিচালকের।
সঞ্জয়লীলা বনশালীর শেষ দুটি ছবি 'রামলীলা', 'বাজিরাও মস্তানি'তে মুখ্যচরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে দীপিকা পাডুকোনকে। আগামী পিরিয়ড সিনেমা 'পদ্মাবতী'-ছবিতেও দীপিকার উপরই ভরসা রেখেছেন পরিচালক। কিন্তু এত ভরসা দেখানোর পরও যা করলেন দীপিকা তাতে রাতের ঘুম ছুটেছে পরিচালকের।
না, অন্যকিছু ভাবেন না। তেমন কোনও গুরুতর অপরাধ করেননি দীপিকা। শুধু কানচলচ্চিত্রের রেড কার্পেটে নিজের লুককে আরও ফুটিয়ে তুলছে চুলে সোনালি স্ট্রিকস করিয়েছেন অভিনেত্রী। আর তাতেই মাথায় হাত পড়েছে বনশালীর।

আসলে পদ্মাবতী একটি ঐতিহাসিক যুগের ছবি। চতুর্দশ শতকে কীভাবে একজন রাজপুত রানির চুলে ব্লন্ড স্ট্রিক থাকতে পারে? এদিকে আর কিছুদিনের মধ্যেই ছবির শুটিং শুরু হতে চলেছে। এই চুল নিয়ে কোনওভাবেই শুটিং করতে পারবেন না পদ্মাবতী ছবির মুখ্য অভিনেত্রী। ফলে শুটিংয়ের আগেই চুলের স্বাভাবিক রং ফেরাতে হবে দীপিকাকাকে।
আসলে সম্প্রতি লরিয়্যাল সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডার বেছে নেওয়া হয়েছে দীপিকাকে। এবারের কান চলচ্চিত্রের আগে নিজের লুক নিয়ে নতুন কিছু করতে চেয়েছিলেন অভিনেত্রী। তাই চুলে ব্লন্ড ও ক্যারামেল রংয়ের স্ট্রিকস করিয়েছেন। দীপিকার নতুন চুলের রং আপনার কেমন লাগল জানান।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications