Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

২০১৯ সালে বলিউডের সর্বাধিক জনপ্রিয় অভিনেত্রীদের সম্পর্কে জেনে নিন

২০১৯ সালে বলিউডের সর্বাধিক জনপ্রিয় অভিনেত্রীদের সম্পর্কে জেনে নিন

বছর শেষ। বা আরও সহজ করে বললে শেষ হতে চললো একটা গোটা দশক। কিন্তু এই সময়ে বলিউডের কোন কোন অভিনেত্রী তার দক্ষতা আর যোগ্যতায় আপনার মনে পাকাপাকি জাগা করে নিয়েছে জানেন কি ? জানেন নি কোন কোন অভিনেত্রী সর্বাধিক দর্শকের মন ছুঁতে পেরেছেন ?

২০১৯ সালে রূপোলী পর্দায় বেশ কয়েকটি দুর্দান্ত অভিনয় করেছেন কঙ্গনা রানাউত থেকে শুরু করে প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভট্টরা। শাহরুখ বা ভিকি কৌশলের মতো বক্স অফিস কাঁপানো অভিনেতাদের সঙ্গে একই সাথে ধারালো অভিনয়ের মাধ্যমে দর্শকের মন জিতেছেন ইয়ামি গৌতম, ভূমি পেডনেকর বা তাপসী পান্নুর মতো অভিনেত্রীরা। এবার এক ঝলকে তাদের সম্পর্কেই জেনে নি দু চার কথা।

আলিয়া ভট্ট

আলিয়া ভট্ট

জোয়া আক্তারের ‘গালি বয়ের' মাধ্যমে ২০১৯ সালে দর্শকদের মন জিতে নেন আলিয়া ভট্ট। সিনেমার শিরোনাম অনুসারে এটি ছিল মূলত মুরাদ নামে এক ব়্যাপারের গল্প। কিন্তু সহ অভিনেতার চরিত্রে অভিনয় করা সত্ত্বেও, মুরাদের প্রেমিকা সেফেনার অবিনয় করে দর্শক মনে আঘাত করেনআলিয়া। চরিত্রটিকে মারাত্মক ভাবে ফুটিয়ে তুলতে দেখা যায় তাকে। পরবর্তীকালে অসাধারণ অভিনয়ের জন্য অনেক প্রশংসা কুড়িয়েছিলেন আলিয়া।

ভূমি পেডনেকর

ভূমি পেডনেকর

এই বছর ভূমি পেডনেকরের মোট চারটি সিনেমা মুক্তি পায় বক্স অফিসে। সব কটির মধ্যে অভিষেক চৌবের সোনচিরিয়ায় এই বছর আমরা ভূমি পেডনেকরকে দাপটের সঙ্গে অভিনয় করতে দেখি। এই সিনেমাটিতে ইন্দুমতীর চরিত্রে সহজেই দর্শকদের মন জিতে নেন ভূমি।

 সন্যা মালহোত্রা

সন্যা মালহোত্রা

এই বছর আমরা রিতেশ বাত্রার ফটোগ্রাফ ছবিতে দেখতে পাই সন্যা মালহোত্রাকে। এই বছর সর্বাধিক আলোচিত ছবির তালিকায় ঠাঁই নাও পেতে পারে ফটোগ্রাফ ছবিটি। তবে এই ছবিতে মিলোনির ভূমিকায় সন্যা মালহোত্রার অভিনয় অবিস্মরণীয় হয়ে থেকে যাবে। মিলোনির চরিত্রে সন্যার অভিনয় দাগ কাটে একটা বড় অংশের দর্শকের মনেই।

রাধিকা মদন

রাধিকা মদন

এই বছর ভাসান বালারের মার্দ কো দরদ নাহি হোতা ছবিতে আমরা রাধিকা মদনের অভিনয় দেখার সুযোগ পাই। প্রতিটি দৃশ্যের সঙ্গে তার নিখুঁত অভিনয় সিনেমাটিকে এক অন্য মার্গে নিয়ে যায়। ঘরোয়া নাটক হোক বা মারামারির দৃশ্য, রাধিকা সুপ্রির চরিত্রে যতক্ষণ পর্দায় ছিলেন ততক্ষণই আমাদের চোখ ছিল তার দিকে।

কঙ্গনা রানাউত

কঙ্গনা রানাউত

প্রকাশ কোভেলমুডির জাজমেন্টাল হ্যা কিয়াতে কঙ্গনা রানাউতের দেখা পাই আমরা। এই ছবিতে তাকতে একটি চ্যালেঞ্জিং ভূমিকা পালন করতে দেখি আমরা। মানসিক স্বাস্থ্য সমস্যা নিয়ে লড়াকু মহিলা ববির চরিত্রে এই ছবিতে আমরা দেখতে পাই কঙ্গনাকে।

মানসিক অবসাদের কারণেই ববি পরবর্তীকালে একটি খুনের ঘটনায় লিপ্ত হন। নিজের বাস্তবিক জীবনের সঙ্গে কিছু অংশে ছবিতে ববির চরিত্রে মিল থাকলেও কখনই অভিনয়ের সময় হতাশ হতে দেখা যায়নি তাকে। বরং ববির ফিল্ম অভিনেত্রী হওয়ার স্বপ্নকে আরও দক্ষতার সঙ্গে ফুটিয়ে তুলেছেন কঙ্গনা।

বিদ্যা বালান

বিদ্যা বালান

এই বছর জগান শক্তির মিশন মঙ্গল ছবিতে আমরা আবার বিদ্যা বালানের অভিনয় দেখার সুযোগ পাই। মিশন মঙ্গল ছবিতে অক্ষয় কুমারকে প্রধান অভিনেতা হিসাবে প্রচার করা হলেও বিদ্যা বালানই ছবিতে সর্বাধিক কঠিন অভিনয় করেছিলেন। অক্ষয় কুমারের পাশাপাশি মিশন মঙ্গলের পার্সন-ইন-চার্জের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি।

প্রিয়াঙ্কা চোপড়া

প্রিয়াঙ্কা চোপড়া

সোনালি বোসের হাত ধরেই ২০১৯ সালে আবার বলিউডে প্রত্যাবর্তন ঘটে প্রিয়াঙ্কা চোপড়ার। ‘দ্য স্কাই ইজ পিঙ্ক' ছবিতে এই বছর প্রিয়াঙ্কা চোপড়াকে দাপটের সঙ্গে অভিনয় করতে দেখা যায়।

আয়েশা চৌধুরীকে বাস্তব জীবনের কাহিনী থেকে অনুপ্রাণিত হয়ে এই ছবিটি তৈরির কথা ভাবেন সোনালী বোস। তার পরিচালিত এই ছবিতেই প্রিয়াঙ্কা এমন এক মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন যিনি যেমন তার মেয়ের অসুস্থতার সময় ঝাঁপিয়ে পড়ছেন এবং একইসাথে একাধিক সমস্যার মধ্যেও তার বৈবাহিক সম্পর্ক অক্ষত রাখার চেষ্টা করছেন। ছবিটি মূলত সন্তানের চোখে পিতামাতার একটি প্রেমের গল্প। এই ছবিতে একাধারে একরোখা, জেদি, সহনশীল এক মায়ের ভূমিকায় দুর্দান্ত অভিনয় করে সহজেই দর্শকদের চোখ টানেন প্রিয়াঙ্কা।

ইয়ামি গৌতম

ইয়ামি গৌতম

এই বছরের অন্যতম আলোচিত ছবি বালাতে অভিনয়ের মাধ্যমে দেশজুড়ে দর্শকদের মনে জায়গা করে নিতে দেখা যায় ইয়ামি গৌতমকে। ছবিতে পরি নামে নামের এক টিকটক তারকার ভূমিকায় অভিনয় করতে দেখা যায় ইয়ামি গৌতমকে। পরি জীবনে একটাই শখ, সে সর্বক্ষণ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকতে চায় এটা স্বীকার করতেও ভয় পায় না সে।

পরির মধ্যে নির্মাতা প্রধানত এমন একজন মহিলার জীবনকে চিত্রায়িত করতে চেয়েছেন যিনি তার জীবনে তার বাহ্যিক সৌন্দর্যের বাইরে আর বিশেষ কিছুই দেখতে পান না। তার মাধ্যমে তার মনের সংকীর্ণতাকেই সামনে আনতে চেয়েছেন পরিচালক। যদিও একাধারে একটুও লজ্জা নামে সত্সাহসে তা স্বীকারে করে এগিয়ে চলাও বেশ দু:সাধ্য কাজ। সেটিও সুন্দর করে ফুটিয়ে তুলেছেন ইয়ামি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+