Kishore Kumar's Birthday: কিশোরের কোন গান সচিনের সবচেয়ে পছন্দের? রায়নার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল
Kishore Kumar's Birthday: আজ কিশোর কুমারের জন্মদিন। সাংস্কৃতিক জগতের পাশাপাশি রাজনীতি থেকে ক্রীড়া, সব জগতের মানুষজনই শ্রদ্ধাবনত আজ। গঙ্গাজলে গঙ্গাপুজোর মতোই কিশোরের অমর গানগুলি শেয়ার করছেন সকলে।
ভারতীয় ক্রিকেটাররাও নানা সময় চাপ কাটাতে, ফোকাস ধরে রাখতে গানের আশ্রয় নিয়েছেন। হোটেল হোক কিংবা টিমবাস থেকে ড্রেসিংরুম, গানে মজতে দেখা গিয়েছে অনেককেই। অনেক ক্রিকেটারেরই পছন্দের সংগীতশিল্পী কিশোর কুমার।

সচিন তেন্ডুলকরের সঙ্গে লতা মঙ্গেশকরের সম্পর্ক ছিল খুবই নিবিড়। লতাদিদি যেমন সচিনের খেলার গুণগ্রাহী ছিলেন, তেমনই সচিনও নানা সময় গিয়ে সাক্ষাৎ সেরেছেন, গল্প করেছেন লতা মঙ্গেশকরের সঙ্গে। লতার সঙ্গেও কিশোরের অসংখ্য হিট গান রয়েছে। সচিন তেন্ডুলকর যে কিশোর কুমারের বড় ভক্ত তার প্রমাণ দিলেন আজকেও।
সোশ্যাল মিডিয়ায় সচিন শেয়ার করেছেন কিশোরের বিখ্যাত একটি গান। সচিনের মতোই যা বহু মানুষের হৃদয়ে গেঁথে রয়েছে। গানের কথা ও সুর খুবই পাওয়ারফুল হওয়ায় তা মানুষের মন জিতে নিয়েছে বলেই উপলব্ধি সচিনের। আনেওয়ালা পল জানেওয়ালা হ্যায় গানটি বাজিয়ে সচিন নিজেও কিছুটা গেয়েছেন। একইসঙ্গে তিনি সকলকে আহ্বান জানিয়েছেন আজকের দিনে কিশোরের গাওয়া পছন্দের গান শেয়ার করতে।
Kishore da’s voice travels straight to the heart. Happy birthday to the maestro!
— Sachin Tendulkar (@sachin_rt) August 4, 2023
What’s your favourite #KishoreKumar song? pic.twitter.com/bVj0u6f6fP
বাংলার হেড কোচ তথা প্রাক্তন জাতীয় ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা নিজেও কিশোরের গান খুব ভালোভাবে গেয়ে থাকেন। কিশোরের জন্মদিনে তিনি নানা কর্মসূচিও পালন করেন।

কিশোরের গান গাওয়ার ক্ষেত্রে সুরেশ রায়নার দক্ষতাও হেলাফেলা করার মতো নয়। বছর পাঁচেক আগের পুরানো এক ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে ভারতীয় দলের সতীর্থ ও সাপোর্ট স্টাফদের সঙ্গে কিশোরের গান গাইতে দেখা গিয়েছে সুরেশ রায়নাকে।
Happy Birthday To Evergreen Kishore Kumar 🎵 🎂
— HarshitMahiRaina73 🇮🇳 (@RainaMahi73) August 4, 2023
Yeh Sham Mastani By Suresh Raina ❤️@ImRaina . #KishoreKumar #SureshRaina . @trendRaina pic.twitter.com/HduQJS89bT
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications