সানি লিওনির পর এবার বলিউডে অভিষেক হতে চলেছে কিম কার্দাশিয়ানের!
শেষ পর্যন্ত বলিউডে অভিষেক হতে চলেছে জনপ্রিয় মার্কিন টেলিভিশন স্টার কিম কার্দাশিয়ানের! [মরুভূমিতে ফটোশুটে ফের নগ্ন কিম কার্ডাসিয়ান]
এমন ঘটনা সম্ভব হলে বিশ্বজুড়ে কিমের অনুরাগীরা এক অন্যরূপে দেখতে পাবেন কিমকে। আপাতত যা সম্ভাবনা তাতে বলিউডে দেখা যেতে পারে 'হলিউড বম্বশেল' কিমকে। [পোশাক বিভ্রাটে কিম কার্ডাসিয়ান]

জানা গিয়েছে, 'জিজ্ঞাসা', 'ম্যায় হু রজনীকান্ত', 'আম্মা' খ্যাত পরিচালক ফয়জল সঈফ তাঁর পরবর্তী ছবি 'ফর অ্যাডাল্টস ওনলি'-র জন্য কিম কার্দাশিয়ানকে অনুরোধ করেছেন। কিমের সেক্সি ইমেজ ছবিটির জন্য পারফেক্ট হবে, এমনটাই মনে করছেন ফয়জল। এই মুহূর্তে মাতৃত্বকালীন অবসরে থাকা কিম তাঁর এই প্রস্তাব ফিরিয়ে দেবেন না বলেই আশা প্রকাশ করেছেন পরিচালক।
ফয়জলের ছবিটি হিন্দি ছাড়াও তামিল ও তেলেগু ভাষায় তৈরি হবে। ছবিটি প্রযোজনার দায়িত্বে রয়েছে ডায়মেনশন ফিল্মস নামের সংস্থা। [কিম কার্ডাসিয়ানের সেরা ১০ বিকিনি লুক]
বস্তুত, এর আগেও কিমের ভারতে আসা পাকা হয়ে গিয়েছিল। 'বিগ বস-৮' এর সময়ই কিম ভারতে আসতেন তবে ভিসা সমস্যায় তা আটকে যায়। কিম বলিউডে অভিষেক হলে তা যে একেবারে মেগা ইভেন্ট হবে তা এখন থেকেই বলে দেওয়া যায়।












Click it and Unblock the Notifications