ডায়েট ভুলে এবার বাংলার খাবারে ডুব দিলেন করিশ্মা কাপুর, মেনুতে রইল ডাল, কুলচা
ডায়েট ভুলে এবার বাংলার খাবারে ডুব দিলেন করিশ্মা কাপুর, মেনুতে রইল ডাল, কুলচা
বাংলা আর বাঙালি মানেই সেখানে সকলের আগে আসে পেটপুজোর কথা। বাংলায় এসেছেন কিন্তু কবজি ডুবিয়ে খাওয়া দাওইয়া করবেন না এরকম কখনওই হয় না। আর সে কোনও সাধারণ মানুষ হোন কিংবা সেলিব্রিটি, সব ক্ষেত্রেই বাংলায় এলে খাওয়া দাওয়ার পার্ট থাকে সকলের আগেই। আর সেই তালিকায় এবার জুক্ত হল নতুন নাম। সম্প্রতি পশ্চিমবঙ্গে এসেছেন বলিউডের বিখ্যাত অভিনেত্রী করিশ্মা কাপুর। আর সেখানেই তিনি কাজের সঙ্গে সঙ্গে এবার তারিয়ে তারিয়ে উপভোগ করলেন বাংলার বিখায় কুইজিনও। তবে এক্ষেত্রে তিনি একা নন, তাঁর সঙ্গে বাংলার খানাপিনার ভরপুর স্বাদ নিতে দেখা গিয়েছে বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুরের মেয়েকেও। কী কী খেলেন মা মেয়ে মিলে? আর কতটাই বা মন মজল তাঁদের বাঙালি রান্নায়? যেন নেওয়া যাক মেনুর তালিকা।

কলকাতার রসগোল্লা
কলকাতায় এলেই যে কোনও তারকার প্রথম পছন্দ হল মিষ্টি। দেশের বিভিন্ন জায়গা থেকে সেলিব্রিটিরা কলকাতায় এলে সন্দেশ আর রসগোল্লা তো খেয়েই থাকেন, তারই সঙ্গে তাঁদের পছন্দের তালিকাতে প্রথম দিকেই থাকে মিষ্টিদই এর নামও। কিন্তু এক্ষেত্রে বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুর সবার থেকে কিছু মাত্র আলাদা নন। বরং কলকাতায় কাজে এসে ডায়েট কন্ট্রোল ভুলে গিয়ে তিনি ডুব দিয়েছেন রসনার মহা সাগরে। বাঙালি খাবার দিয়েই অভিনেত্রী সেরে ফেলছেন নিজের পেটপুজো।

'ব্রাউন' সিরিজের শুটিং
একমাস ধরে কলকাতার নানা জায়গায় ঘুরে ঘুরে চলছে করিশ্মা কাপুরের আগামী 'ব্রাউন' সিরিজের শুটিং। আর সেই শুটিং উপলক্ষে কলকাতার একাধিক জায়গায় ঘুরে বেরাতে হচ্ছে কলাকুশলীদের। আর সেখানেই একাধিকবার করিশ্মা কাপুরকে দেখা গিয়েছে ডায়েট চিট করতে। কেক, পেস্ট্রি তো বটেই, এমনকি তিনি নাকি এরই মধ্যে খেয়ে ফেলেছেন কলকাতার অন্যতম সিগনেচার ডিশ ডাব চিংড়িও! ভাওয়ালির রাজবাড়িতে শুটিংয়ের সময় করিশ্মা বাঙালি রসনা তারিয়ে তারিয়ে উপভোগ করেছেন। পরিচালক অভিনয় দেও-এর 'ব্রাউন' সিরিজেই দেখা যাবে করিশ্মা কাপুরকে। করিশ্মার সঙ্গে দেখা যাবে যিশু সেনগুপ্তকেও। এখানে দেখা যেতে চলেছে কিংবদন্তী হেলেন-কেও।

শেফের করিশ্মা
আর এরই মধ্যে মেয়েকে সঙ্গে নিয়ে রবিবার করিশ্মা পৌছে গেলেন কলকাতার পার্কস্ট্রিটের জনপ্রিয় রেস্তরাঁ 'ট্রিংকাস'-এ! ট্রিংকাসের লাইভ মিউজিকের সঙ্গে পায়ে পায়ে তাল তো মিলিয়েছেনই, আর সেই সঙ্গে পাতপেড়ে খেয়েচেন বাঙালি কুইজিনও। কী ছিল সেই মেনুর তালিকায়? সূত্রের খবর, কাপুর পরিবারের এই কন্যার গ্লামারাস উপস্থিতির কথা মাথায় রেখেই তাঁর জন্য পাত সাজিয়েছিলেন রেস্তোরাঁ কর্তৃপক্ষ। শেফের নিপুণ হাতের ছোঁয়ায় নাকি মুগ্ধ হয়েছেন করিশ্মা কাপুর। কালো চানার ডাল, মটন রোগানজোশ, কুলচা খেয়েছেন করিশ্মা কাপুর, এবং তাঁর মেয়ে স্প্যাগেটি খেয়েছেন।
-
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক











Click it and Unblock the Notifications