গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই দলের টার্গেট ছিল করণ জোহরও, কী পরিকল্পনা ছিল জানুন
শুধু সলমন খানই নয়, গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের টার্গেট লিস্টে ছিল বলিউডের ব্যস্ততম পরিচালক-প্রযোজক করণ জোহর। সম্প্রতি পাওয়া রিপোর্ট অনুযায়ী, লরেন্স বিষ্ণোই ও তার দলের পরিকল্পনা ছিল কম জোহরের থেকে জুলুমবাজি করে ৫ কোটি টাকা আদায় করা।

পুলিশের জেরায় এই তথ্য জানিয়েছে লরেন্স বিষ্ণোই দলের ধৃত গ্যাং সদস্য সিদ্ধেশ কাম্বলে ওরফে মহাকাল। যদিও পুলিশের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন যে এই দাবীর এখনও সত্যতা যাচাই করা হয়নি। পুলিশ এও জানিয়েছে যে সিধু মুসে ওয়ালা খুনের সন্দেহভাজন শুটার সন্তোষ যাদবের ঘনিষ্ঠ সহযোগী এই সিদ্ধেশ। জানা গিয়েছে, সিদ্ধেশ কাম্বলে সিধু মুসে ওয়ালা খুনের ষড়যন্ত্রের বিষয়ে অনেক কিছু জানিয়েছে এবং সে সন্তোষ যাদব ও নাগনাথ সুর্যবংশির নাম নিয়েছে যারা এই মুসে ওয়ালার খুনে জড়িত। কাম্বলে এও জানায় যে এই গ্যাংয়ের পরিকল্পনা ছিল যে পরিচালক করণ জোহরকে হুমকি দিয়ে তাঁর থেকে জুলুমবাজি করে ৫ কোটি টাকা আদায় করা। পুলিশের কাছে দেওয়া বয়ানে কাম্বলে এও জানিয়েছে যে কানাডার গ্যাংস্টার গোল্ডি ব্রারের ভাই বিক্রম ব্রার তার সঙ্গে এই পরিকল্পনা নিয়ে সিগন্যাল ও ইনস্টাগ্রামের মতো অ্যাপে আলোচনা করেছিল।
ইতিমধ্যেই বেশ কয়েকটি ঘটনার তদন্তের জন্য সিদ্ধেশ কাম্বলে ওরফে মহাকালকে জেরা করছে পুলিশ। এর মধ্যে গায়ক সিধু মুসেওয়ালার হত্যা তো রয়েছেই, তার সঙ্গে রয়েছেন সলমন খান এবং সেলিম খানের কাছে যাওয়া হুমকি চিঠির বিষয়গুলিও। এর আগে সিদ্ধেশ কাম্বলে জেরার মুখে মুসেওয়ালা হত্যা সম্পর্কে বেশ কিছু তথ্যই প্রকাশ করেসছে বলে জানা গিয়েছে পুলিশ-সূত্রে। কিছুদিন আগেই সলমন খানকে প্রাণে মারার হুমকি দিয়ে চিঠি দেয় লরেন্স বিষ্ণোইয়ের দলের সদস্য। এমনকী অভিনেতাকে মারার জন্য শুটারও নাকি পাঠানো হয়েছিল। এরপরই পুলিশ সলমন খান ও তাঁর পরিবারের নিরাপত্তা বাড়িয়ে দেয়।
-
থামছে না সংঘর্ষ! আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু, যুদ্ধের বলি আরও এক ভারতীয় -
আজ থেকেই ফের বদলাবে আবহাওয়া, ঝড় বৃষ্টির সতর্কতায় দক্ষিণবঙ্গের একাধিক জেলা -
ভারতের জ্বালানি নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ, কী জানাল কেন্দ্র -
চরম বিভ্রান্তি! ১৩ লাখ, ৮ লাখ নাকি ১৪ লাখ? ভোটার তালিকা নিয়ে ধোঁয়াশা চরমে, নীরব নির্বাচন কমিশন -
নির্বাচন ঘিরে নয়া পদক্ষেপ! একসাথে ২৩ রিটার্নিং অফিসার বদল, ভবানীপুর ইস্যুতে সরব তৃণমূল -
বিবাহিত পুরুষের লিভ-ইন সম্পর্ক কোনও অপরাধ নয়, কোন প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের? -
যুদ্ধের আবহে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক মোদীর, ভোটমুখী রাজ্যগুলির মুখ্য সচিবদের নিয়ে হবে আলোচনা -
বীরভূমে মঞ্চে তোপ মমতার, ভোটাধিকার নিয়ে কড়া বার্তা বিজেপিকে -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
পাকিস্তানের মত 'দালাল দেশ' ভারত নয়, ইরান-আমেরিকা সংঘর্ষে মধ্যস্থতা নিয়ে কড়া সমালোচনা জয়শঙ্করের -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ










Click it and Unblock the Notifications