আসছে কাজল-ঋদ্ধির ছবি 'ইলা', কবে মুক্তি পাচ্ছে এই বহু প্রতিক্ষিত সিনেমা, জানুন

পরিচালক বাঙালি, মূল অভিনেত্রী বাঙালি, অভিনেতাও জাতীয় পুরস্কার প্রাপ্ত এক বাঙালি! আসছে প্রদীপ সরকার পরিচালিত 'ইলা'। অভিনয়ে কাজল ও ঋদ্ধি সেন।

পরিচালক বাঙালি, মূল অভিনেত্রী বাঙালি, অভিনেতাও জাতীয় পুরস্কার প্রাপ্ত এক বাঙালি! আসছে প্রদীপ সরকার পরিচালিত 'ইলা'। অভিনয়ে কাজল ও ঋদ্ধি সেন। অজয় দেবগণ পরিচালিত এই ছবির মুক্তির দিনও ঘোষণ হয়ে গেল, এবার অপেক্ষা 'ইলা'-র জন্য। আগামী ১৪ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে 'ইলা'।

আসছে কাজল-ঋদ্ধির ছবি ইলা, কবে মুক্তি পাচ্ছে এই বহু প্রতিক্ষিত সিনেমা, জানুন

'ইলা ' আনন্দ গান্ধীর গুজরাতী নাটক 'বেটা কাগদো' অবলম্বনে তৈরি হয়েছে। ছবিতে কাজলের ছেলের ভূমিকায় অভিনয় করছেন ঋদ্ধি। এছবির 'ইলা' কাজল আর ঋদ্ধির চরিত্র ভিভান। মা ও ছেলের সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে ছবিটি। ছবি ঘিরে উৎসাহিত কাজল জানিয়েছেন , ফিল্মটির স্ক্রিপ্ট তাঁর বেশ ভালো লগেছিল। আর সেজন্য এই ছবিতে রাজি হয়ে যান তিনি। ছবির স্ক্রিপ্টপড়েই ইলার চরিত্রটি নিয়ে খুবই আগ্রহী ছিলেন কাজল, এমন তথ্য জানিয়েছেন অভিনেচ্রী নিজেই।

ঋদ্ধি যখন জাতীয় পুরস্কার জেতেন, সেই সময়ে তিনি ছিলেন 'ইলা' ছবির শ্যুটিং এর সেট-এ। সেখানে তখন উপস্থিত ছিলেন কাজলও। ওয়ানইন্ডিয়া বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ঋদ্ধি জানান, জাতীয় পুরস্কারের খবর কাজল জানতে পেরেই , আনন্দে জড়িয়ে ধরেছিলেন তাঁকে। টুইটারেও ঋদ্ধিকে শুভেচ্ছা জানাতে ভোলেননি অভিনেত্রী। শ্যুটিং এর সময় থেকেই কাজল, ঋদ্ধিরে বেশ খোশ মেজাজে ছিলেন। এবার সেই ছবি মুক্তির পালা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+