'কাহানি'র 'প্রিক্যুয়েল' আসছে পরিচালক সুজয়ের মেয়ের হাত ধরে! ফিল্মে থাকছেন কোন বলিউড-'নায়ক'

বিদ্যা বাগচির সঙ্গে মিলিন্দ দামজির প্রবল লড়াই, আর গল্পের শেষে অসামান্য টুইস্টের ক্লাইম্যাক্সে যবনিকা পতন! 'কাহানি' ফিল্মটি ঘিরে প্রতিটি পরতই উপভোগ্য।

বিদ্যা বাগচির সঙ্গে মিলিন্দ দামজির প্রবল লড়াই, আর গল্পের শেষে অসামান্য টুইস্টের ক্লাইম্যাক্সে যবনিকা পতন! 'কাহানি' ফিল্মটি ঘিরে প্রতিটি পরতই উপভোগ্য। ২০১২ সালের এই টানটান উত্তেজনায় মাখা ফিল্মে বিদ্যা বালানের সঙ্গে অভিনয়ে তাক লাগিয়েছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়রা। বিদ্যার স্বামীর চরিত্রে নজর কেড়েছিলেন আবির চট্টোপাধ্যায়। তবে 'কাহানি ২' সেভাবে বলিউড মাতাতে পারেনি। এবার পালা কাহানি সিরিজের 'প্রিক্যুয়েল' এর।

কাহানির প্রিক্যুয়েল আসছে পরিচালক সুজয়ের মেয়ের হাত ধরে! ফিল্মে থাকছেন কোন বলিউড-নায়ক

একঝাঁক বাঙালি অভিনেতাকে নিয়ে সুজয় ঘোষ পরিচালনা করেছিলেন 'কাহানি', ও 'কাহানি ২'। এবার সেই ছবিরই প্রিক্যুয়েল আসছে সুজয়ের মেয়ে দিয়া ঘোষের পরিচালনায়। এর আগে, একাধিক শর্টফিল্মের হাত ধরে আপাতত দিয়া ইন্ডাস্ট্রির একটি পরিচিত নাম।

সবকিছু ঠিকঠাক থাকলে আবারও বিদ্যা বাগচির চরিত্রে দেখা যাহবে বিদ্যা বালানকে। তবে অর্ণবের চরিত্রে ফের আবিরই থাকছেন কি না তা এখনও একটু ধোঁয়াশায়।

এদিকে, খবর 'কাহানি' ছবির প্রিক্যুয়েলে দেখা যেতে পারে অভিষেক বচ্চনকে। তবে বিষয়টি নিয়ে অভিষেক শিবির এখনও মুখ খুলছে না। শোনা যাচ্ছে, শকুন্তলা দেবীর বায়োপিকের কাজ বিদ্যা বালান শেষ করলেই শুরু হবে 'কাহানি' ছবির প্রিক্যুয়েলের শ্যুটিং।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+