Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

গণেশ ভক্ত চিনের জুজু এখন সলমানের নায়িকা, দেখুন ফোটোফিচার

সলমনের পাশে এযাবৎকাল বলিউডের নায়িকাদেরই দেখা গিয়েছে। কিন্তু সল্লু মিঞার আসন্ন ছবি 'টিউবলাইটে' এই প্রথমবার কোনও বিদেশী নায়িকার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে বলিউডের 'সুলতান'কে ।

সলমনের পাশে এযাবৎকাল বলিউডের নায়িকাদেরই দেখা গিয়েছে। কিন্তু সল্লু মিঞার আসন্ন ছবি 'টিউবলাইটে'
এই প্রথমবার কোনও বিদেশী নায়িকার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে বলিউডের 'সুলতান'কে । চাইনিজ অভিনেত্রী জু জু 'টিউবলাইট' ছবিতে জুটি বেঁধেছেন সলমানের সঙ্গে। আর ভাইজানের নায়িকা হিসাবে জুজুকে নিয়ে কৌতূহল তো তুঙ্গে হওয়ারই কথা!

কিন্তু বলিউডে করিনা, ক্য়াটারিনা, প্রিয়াঙ্কাদের সাম্রাজ্যের কতটা জমি কাড়তে পারবেন জু জু? এই প্রশ্নের উত্তর হয়তো 'টিউবলাইট' ছবির দর্শকরা দিতে পারবেন। বলা ভালো, সলমান-জুজুর রসায়ন কতটা সফল হল তা তো সময়ই জানাবে।
তবে তার আগে দেখে নেওয়া যাক অভিনেত্রী জুজু সম্পর্কে বেশ কিছু তথ্য।

পিয়ানিস্ট জুজু

পিয়ানিস্ট জুজু

৩ বছর বয়স থেকে পিয়ানো বাজাতে শিখেছিলেন জুজু। একবার স্কুলের নাটক ' বিউটি অ্যান্ড দ্য বিস্ট'-এ পিয়ানো বাজিয়ে সকলের মনজয়ও করেছিলেন ছোট্ট জুজু।

নায়িকা নাকি গায়িকা!

নায়িকা নাকি গায়িকা!

চিনের ছবি বা হলিউডের ছবিতে কাজ করেছেন জু জু। তবে নায়িকা হিসাবে তাঁর পরিচিতির আগে গায়িকা হিসাবে চিনে পিরিচিত ছিলেন জু জু। ২০০৯ সালে তাঁর গানের প্রথম অ্যালবাম প্রকাশিত হয়।

ইঞ্জিনিয়র জুজু

ইঞ্জিনিয়র জুজু

বলিউডে নায়িকাদের মধ্যে অনেকেই শিক্ষাগত যোগ্যতা বি.টেক। ইঞ্জিনিয়রিং পাশ করে তাপসি পান্নু বা কৃতী শ্যাননরা ফিল্মে নিজেদের নায়িকা হিসাবে প্রতিষ্ঠিত করেছেন। আর সেই তালিকায় নাম লেখালেন জুজুও। কারণ তিনিও শিক্ষআগত যোগ্যতার দিক থেকে একজন ইঞ্জিনিয়র।

জুজু গণেশ ভক্তি

জুজু গণেশ ভক্তি

চিনে জন্ম হলেও, হিন্দু বহু দেবদেবীকেই মানেন জুজু। জানা গিয়েছে হিন্দু দেবতা গণেশের পুজো করেন জুজু। তিনি সব সময় নিজের সঙ্গে রাখেন একটি গণেশ মূর্তী।

ঘোঁড়ার প্রতি আসক্তি

ঘোঁড়ার প্রতি আসক্তি

সলমান খানের মতো জুজুও পছন্দ করেন ঘোঁড়ায় চড়া। তনি খুব ভালো 'হর্সরাইডার' বলে দাবি তাঁর ঘনিষ্ঠদের। ফলে বোঝাই যাচ্ছে সলমানের সঙ্গে টিউবলাইটে কতটা জমবে জুজুর রসায়ন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+