শাবানার সঙ্গে টাব্বুর পিসি-ভাইঝির সম্পর্ক, সোনামের তুতো ভাই রণবীর! বলি-তারকাদের আত্মীয়তা একনজরে
শাবানার সঙ্গে টাব্বুর পিসি-ভাইঝির সম্পর্ক, সোনামের তুতো ভাই রণবীর! বলি-তারকাদের আত্মীয়তা একনজরে
বলিউডে কোন তারকার সঙ্গে কোন সেলেবের সম্পর্ক রয়েছে তা নিয়ে বহুজনেরই কৌতূহল রয়েছে। সহোদর হিসাবে বহুবার করিনা-করিশ্মা থেকে ফারহান-জোয়া কিম্বা শাহিদ-ঈশানের নাম শোনা যায়। তবে এটা জানেন কি , যে 'তুতো' সম্পর্কেও বলিউজের তামাম তারকারা একে অপরের সঙ্গে আত্মীয়তার বন্ধনে বদ্ধ। একনজরে দেখা যাক সেই সমস্ত সম্পর্কের কিছু খতিয়ান।

সোনামের তুতো ভাই রণবীর
সোনামের দিদিমা আর রণবীর সিংয়ের দাদু দুই ভাইবোন ছিলেন। সেই থেকে অনিল কাপুরের পরিবারের সঙ্গে বেশ হৃদ্যতা রণবীরের পরিবারের। আর এই সূত্র ধরেই সোনাম ও রণবীর তুতো ভাইবোন।

করিনা-শ্বেতা আত্মীয়
করিনা কাপুরের পিসি মূলত সম্পর্কে শ্বেতা বচ্চনের শাশুড়ি। এই সূত্র ধরে বচ্চন ও কাপুর পরিবারে আত্মীয়তা রয়েছে। নন্দা পরিবারে শ্বেতার বিয়ের পর থেকেই এই আত্নীয়তা শুরু হয়।

কাজল-রানি-আয়ান
কাজলের সঙ্গে যে রানি মুখোপাধ্যায়ের খুড়তুতো জ্যাড়তুতো বোনের সম্পর্ক রয়েছে তা আগেই জানা গিয়েছে। তবে পরিচালক আয়ান মুখোপাধ্যায়ও এই দুই তারকাকে 'দিদি' সম্বোধন করেন। তারণ সম্পর্কে তিনি কাজল ও রানির খুড়তুতো ভাই।

শবানা-টাব্বু
শাবানা আজমি আসলে ফিল্ম তারকা তাব্বুর পিসি। মূলত, তাব্বুপ বাবা জামাল হাশমি শাবানার হাশমির ভাই। সেই সূত্র ধরে তাব্বু ও তাঁর বোন ফারহা শাবানার ভাইঝি।

লতার আত্মীয় শ্রদ্ধা কাপুর
মূলত, লতা মঙ্গেশকারের প্রপৌত্রি শ্রদ্ধা কাপুর। লতা মঙ্গেশকারের ভাই ছিলেন শ্রদ্ধার দাদু। সেই সূত্রে এই সম্পর্ক।

করণ-আদিত্য
আদিত্য চোপড়ার বাবা যশ চোপড়ার বোন করণ জোহারের মা হীরু জোহার। ফলে তাঁদের মধ্যে সম্পর্ক রয়েছে।

অজয়-মণীশ
মণীশ বহেলের সঙ্গে অজয় দেবগণের শ্যালক-জামাইবাবুর সম্পর্ক । দুই তারকাকে বহু ছবিতেই হিরো ও ভিলেনের চরিত্রে দেখা গিয়েছে। তবে নেপথ্যে রয়েছে তাঁদের আত্নীয়তা। তনুজা ও নুতন দুই বোন। আর নুতনের ছেলে মণীশ। আর তনুজার জামাই হলেন অজয়।

অয়ন-আশুতোষ
পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের জামাইবাবু হন আশুতোষ গোয়ারিকার। সম্পর্কে শ্যালক জামাই এই দুই সেলেবই পরিচালক হিসাবে বলিউডকে সমৃদ্ধ করেছেন।












Click it and Unblock the Notifications