গুলশন কুমার হত্যাকাণ্ডে রউফ মার্চেন্টের সাজা বহাল রাখল বম্বে হাইকোর্ট

গুলশন কুমার কাণ্ডে বম্বে হাইকোর্ট বহাল রাখল ধৃত রাউফ মার্চেন্ট ওরফে দাউদ মাচেন্টের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ। ২০০২ সালে ধৃত রাউফকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ আগেই দেওয়া হয়। তার বিরুদ্ধে ১৯৯৭ সালে গুলশন কুমারকে হত্যা করার অভিযোগ রয়েছে।

গুলশন কুমার হত্যাকাণ্ডে রউফ মার্চেন্টের সাজা বহাল রাখল বম্বে হাইকোর্ট

এদিনের রায় ঘোষণার সময় আদালত জানিয়ে দেয় যে রউফ মার্চেন্টের সাজা বহাল রাখা হবে। কারণ সে পেরোলের নিয়ম লঙ্ঘন করেছিল এবং নিজের অপরাধমূলক কাজ কর্ম একই রেখে চলেছে। এই মর্মে জাস্টিস সাধনা এস জাদভ ও জাস্টিস এনআর বোরকরের বেঞ্চ গুলশন কুমার হত্যাকাণ্ডে আগের সাজাই বহাল রাখল। ২০১৬ সালে ইন্দো বাংলাদেশ সীমান্ত থেকে পশ্চিমবঙ্গে দ্বিতীয়বার ধরা পড়ে এই অভিযুক্ত রউফ। সেই সময় তাকে মুম্বইয়ের আর্থার রোড জেলে পাঠানো হয়। এর আগে অউরাঙ্গাবাদ জেলে থাকাকাালীন সে পরোলে বেরিয়েই পালানোর চেষ্টা করে। শোনা যায় রপউ দাউদ ঘনিষ্ঠ এক আততায়ী। ভারতে অবৈধ প্রবেশের ঘটনার আগেও সে বন্দি ছিল। তার বিরুদ্ধে জাল নথি নিয়ে ভারতে প্রবেশের অভিযোগও রয়েছে।

প্রসঙ্গত, ১৯৯৭ সালে এক শিব মন্দিরে পুজো দিয়ে ফেরার সময় আততায়ীর গুলিতে মৃত্যু হয় টি সিরিজের কর্ণধার গুলশন কুমারের। বর্তমানে তাঁর ব্যবসার দায়িত্বে রয়েছেন ছেলে ভূষণ কুমার। মেয়ে তুলসী কুমার একজন সঙ্গীত শিল্পী। ১৯৯৭ সালে ঘটে যাওয়া বলিউডের সেই ভয়াবহ কাণ্ডের রেশ এখনও কাটিয়ে উঠতে পারেনি বলিউড তথা গুলশনের পরিবার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+