নিমেষে শেষ হয়ে যাচ্ছে টিকিট, জানেন হৃত্বিক-দীপিকার ফিল্ম ফাইটারের কত টাকার বুকিং হয়েছে
আর কয়েকদিনের অপেক্ষা। তারপরেই মুক্তি পাবে দীপিকা পাড়ুকোন এবং হৃত্বিক রোশনের সিনেমা ফাইটারের। ইতিমধ্যেই ১ লক্ষেরও বেশি টিকিট বিক্রি হয়ে গিয়েছে। প্রথম দিনের শো দেখার জন্য হুড়হুড়িয়ে ভিড় করবেন দর্শকরা তাতে কোনও সন্দেহ নেই। এখনও পর্যন্ত প্রায় সাড়ে তিন লক্ষ টাকার টিকিট বিক্রি হয়ে গিয়েছে।
এই প্রথম দীপিকা পাড়ুকোন এবং হৃত্বিক রোশন একসঙ্গে ছবি করছেন। এর আগে কোনও ছবিতে তাঁদের দেখা যায়নি। আগামী ২৫ জানুয়ারি ছবিটি মুক্তি পাবে। আর মাত্র হাতে কয়েকটা দিনের সময়। সেকারণে হু হু করে টিকিট বিক্রি হয়ে যাচ্ছে। এয়ারফোর্টের উপর সিনেমাটি হলেও তাতে যে অ্যাকশন ভরপর থাকবে তাতে কোনও সন্দেহ নেই।

ইতিমধ্যেই ছবির গানগুলি জনপ্রিয়তা পেয়ে গিয়েছে। ট্রেলের রিলিজের পরেই নেটপাড়ায় শোরগোল পড়ে গিয়েছিল। দীপিকা-হৃত্বিকের জুটিকে বড় পর্দায় দেখার জন্য অধীর অপেক্ষায় রয়েছে অনুরাগীরা। বছরের প্রথম বড় বাজেটের সিনেমা হতে চলেছে এটি। ছবির একাধিক সিন বাইরে শ্যুট করা হয়েছে। আবার কাশ্মীরেও শ্যুট করা হয়েছে ছবিটি। সেকারণে আরও বেশি আগ্রহ রয়েছে অনেকের।
বেশিরভাগ অ্যাডভান্স বুকিং হয়েছে উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ, কর্নাটক, মহারাষ্ট্র, তেলেঙ্গানা এবং দিল্লিতে। মূলত মেট্রোসিটিগুলিতে ছবির বুকিং বেশি হয়েছে। ভারত ছাড়াও আমেরিকা এবং কানাডাতেও মুক্তি পাবে ছবিটি একই দিনে। রিলিজের আগেই সেখানে হু হু করে টিকিট বিক্রি হতে শুরু করেছে সেখানে।
সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় তৈরি হচ্ছে ছবিটি। ২০০৮ সালের পর সিদ্ধার্থ আনন্দের সঙ্গে এই নিয়ে তিন নম্বর ছবি করছেন দীপিকা পাড়ুকোন। ২০০৮ সালে তিনি করেছিলেন বাঁচনা অ্যায় হাসিনো। তারপরে ২০২৩ সালে পাঠান ছবি করেছেন তিনি সিদ্ধার্থ আনন্দের সঙ্গে। অন্যদিকে হৃত্বিক রোশনও একাধিক ছবি করেছেন এই পরিচালকের সঙ্গে। ২০১৪ সালে ব্যাং ব্যাং এবং ২০১৯ সালে ওয়ার ছবিটি করেছেন টাইগার স্রফের সঙ্গে। দীপিকা-হৃত্বিক ছাড়াও ছবিতে রয়েছেন অনিল কাপুর, করন সিং গ্রোভর, অক্ষয় ওবেরয়।
-
পেট্রোল-ডিজেলে শুল্ক কমলেও আপনি কেন একই দামে জ্বালানি কিনছেন জানেন? -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
থামছে না সংঘর্ষ! আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু, যুদ্ধের বলি আরও এক ভারতীয় -
আজ থেকেই ফের বদলাবে আবহাওয়া, ঝড় বৃষ্টির সতর্কতায় দক্ষিণবঙ্গের একাধিক জেলা -
ভারতের জ্বালানি নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ, কী জানাল কেন্দ্র -
চরম বিভ্রান্তি! ১৩ লাখ, ৮ লাখ নাকি ১৪ লাখ? ভোটার তালিকা নিয়ে ধোঁয়াশা চরমে, নীরব নির্বাচন কমিশন -
নির্বাচন ঘিরে নয়া পদক্ষেপ! একসাথে ২৩ রিটার্নিং অফিসার বদল, ভবানীপুর ইস্যুতে সরব তৃণমূল -
বিবাহিত পুরুষের লিভ-ইন সম্পর্ক কোনও অপরাধ নয়, কোন প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের? -
যুদ্ধের আবহে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক মোদীর, ভোটমুখী রাজ্যগুলির মুখ্য সচিবদের নিয়ে হবে আলোচনা -
বীরভূমে মঞ্চে তোপ মমতার, ভোটাধিকার নিয়ে কড়া বার্তা বিজেপিকে -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
পাকিস্তানের মত 'দালাল দেশ' ভারত নয়, ইরান-আমেরিকা সংঘর্ষে মধ্যস্থতা নিয়ে কড়া সমালোচনা জয়শঙ্করের










Click it and Unblock the Notifications