দিওয়ালি কাটতেই বড় ধাক্কা শিল্পা শেট্টির জীবনে, রাজকুন্দ্রাকে সমন ইডির
দিওয়ালির রেশ এখনও কাটেিন বলিউটে। পার্টিতে মশগুল রয়েছেন তারকারা। একই মধ্যে শিল্পা শেট্টির বাড়িতে দুঃসংবাদ হানা দিয়েছে। স্বামী রাজ কুন্দ্রাকে নোিটস পাঠাল ইডি।
দিওয়ালির রেশ এখনও কাটেিন বলিউটে। পার্টিতে মশগুল রয়েছেন তারকারা। একই মধ্যে শিল্পা শেট্টির বাড়িতে দুঃসংবাদ হানা দিয়েছে। স্বামী রাজ কুন্দ্রাকে নোিটস পাঠাল ইডি। গ্যাংস্টার ইকবাল মির্চির সঙ্গে যুক্ত ছিলেন রাজ। সেই সময়ে রাজের কী ভূমিকা ছিল তা জানতেই রাজকে ইডির তলব বলে জানা গিয়েছে। এর আগেও রাজকুন্দ্রাকে জেরা করেছে ইডি। গ্রেফতারও করা হয়েছিল রাজ কুন্দ্রাকে। যদিও পুরো অভিযোগ মিথ্যে বলেই দাবি করেছিলেন রাজ।

এদিকে ইকবাল মির্চির সঙ্গে দাউদের যোগ ছিল বলে সূত্রের খবর। দাউদের মাদক পাচার কাজের সঙ্গে জড়িত ছিল সে। ২০১৩ সালে লন্ডনে মারা যান ইকবাল মির্চি। তারপরেই মুম্বইয়ে বেআইনিভাবে জমি কেনাবেচা এবং বিপুল পরিমাণ আর্থিক দুর্নীতির অভিযোগে মির্চির পরিবারের বিরুদ্ধে মামলা দায়ের করে ইডি।
সেই অভিযোগের তদন্তে নেমেই রাজ কুন্দ্রার নাম উঠে আসে। তারপরে রাজকুন্দ্রার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।












Click it and Unblock the Notifications