স্বপ্ন, সংগ্রাম আর সমাজের গল্প, তরুণদের স্বপ্নে তৈরি ‘সিস্টেম অফ টেনেট'
চিত্তরঞ্জন ও রূপনারায়ণপুর এলাকার একদল তরুণদের উদ্যোগে তৈরি হয়েছে একটি ব্যতিক্রমী চলচ্চিত্র 'সিস্টেম অফ টেনেট'। পেশাদার চলচ্চিত্র জগতের বাইরে থেকেও শুধুমাত্র আবেগ, ইচ্ছাশক্তি ও সৃজনশীলতার জোরে এই ছবিটি নির্মাণ করেছেন এলাকার তরুণ প্রজন্ম। ছবিটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে স্থানীয় রঞ্জন সিনেমা হলে, যেখানে দর্শকদের সামনে তুলে ধরা হবে এই স্বপ্নপূরণের গল্প।
এই ছবির নির্মাণ প্রক্রিয়ায় অংশ নেওয়া অধিকাংশই অপেশাদার অভিনেতা। অভিনয় বা সিনেমা তৈরির ক্ষেত্রে তাঁদের কোনও পেশাদার অভিজ্ঞতা না থাকলেও, সমাজকে কিছু বলার তাগিদ থেকেই তারা এই কাজটি করেছেন। পথ চলতে নানা বাধা বিপত্তির মুখোমুখি হতে হয়েছে তাঁদের, তবুও সেই বাধাকে উপেক্ষা করে এগিয়ে গিয়েছেন তারা।

এই উদ্যোগে স্থানীয় প্রশাসনিক কর্তৃপক্ষও পাশে দাঁড়িয়েছে। তবে ছবিটি তৈরির মূল অর্থ জোগাড় করেছেন তরুণরাই নিজেদের সঞ্চিত অর্থ থেকে। পাশাপাশি কয়েকটি সংস্থার পক্ষ থেকেও সীমিত আর্থিক সহায়তা পাওয়া গেছে, যা ছবির কাজ সম্পূর্ণ করতে সহায়ক হয়েছে।
'সিস্টেম অফ টেনেট' ছবির মূল বিষয়বস্তু সমাজের নানা দিক ও বর্তমান সময়ের বিভিন্ন সমস্যাকে কেন্দ্র করে। ছবিতে দেখানো হয়েছে, প্রত্যেক মানুষ নিজের বিশ্বাস ও মূল্যবোধকে কেন্দ্র করে জীবনযাপন করে। কারও বিশ্বাস সমাজের জন্য ইতিবাচক প্রভাব ফেলে, আবার কারও বিশ্বাস সমাজে নেতিবাচক প্রভাব সৃষ্টি করে। এই ভিন্ন ভিন্ন বিশ্বাস ও চিন্তার ভিত্তিতেই গড়ে ওঠে একটি সামাজিক কাঠামো বা ব্যবস্থা, আর সেই ধারণাকেই তুলে ধরা হয়েছে 'সিস্টেম অফ টেনেট' নামের মধ্য দিয়ে।
স্থানীয় তরুণদের এই প্রচেষ্টা ইতিমধ্যেই এলাকায় যথেষ্ট সাড়া ফেলেছে। সীমিত সম্পদ ও সুযোগ থাকা সত্ত্বেও নিজেদের উদ্যোগে একটি পূর্ণাঙ্গ চলচ্চিত্র নির্মাণ করে তারা দেখিয়ে দিয়েছে স্বপ্ন আর দৃঢ় ইচ্ছাশক্তি থাকলে বড় কাজও সম্ভব।
চার তরুণ বসুমিত্র মণ্ডল, রূপায়ণ উকিল, অরিজিৎ রায় ও পুরুষোত্তম ঠাকুর, পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জনের দেশবন্ধু কলেজে আয়োজিত একটি বিশেষ চলচ্চিত্র সেমিনারের মূল আলোচনার কেন্দ্রে ছিলেন। মাত্র ১৯ থেকে ২০ বছর বয়সেই তাঁরা নিজেদের লেখা চিত্রনাট্যের উপর ভিত্তি করে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গায় স্থানীয় মানুষের সহযোগিতায় চলচ্চিত্রটি নির্মাণ করছেন।
'সিস্টেম অফ টেনেট' ছবিটি এক ছাত্রের ভেঙে যাওয়া স্বপ্ন, কলেজের অপরাধী চক্রের সঙ্গে তার সংঘর্ষ ও সেই দুষ্টচক্র ভেঙে দেওয়ার প্রচেষ্টার গল্প তুলে ধরেছে। ছবিটি আগামী নভেম্বর মাসে মুক্তি পাওয়ার কথা।
চলচ্চিত্রপ্রেমীদের মতে, এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে এলাকার নতুন প্রতিভাদের সামনে আরও বড় সম্ভাবনার দরজা খুলে দিতে পারে।
-
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
ভোটের আগেই বকেয়া ডিএ নিয়ে নয়া পদক্ষেপ, বিজ্ঞপ্তিতে পরিবর্তন করে নতুন ঘোষণা রাজ্যের -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী? -
রাজা চাই না! ট্রাম্প বিরোধী বিক্ষোভে পথে হাজার হাজার নাগরিক -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! স্বস্তি শশী পাঁজার, কাটেনি অনিশ্চয়তা, কোন কোন প্রার্থীর ভাগ্য এখনও ঝুলে? -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী! '২মিনিট অন্তর উড়বে বিমান', বড় বার্তা মোদীর












Click it and Unblock the Notifications