দিওয়ালি থেকে বড়দিনে বলিউডে রণবীর-অক্ষয়দের 'ধামাকা' আসন্ন! বহু প্রতিক্ষীত ছবিগুলির মুক্তির দিন একনজরে
দিওয়ালি থেকে বড়দিনে বলিউডে রণবীর-অক্ষয়দের 'ধামাকা' আসন্ন! বহু প্রতিক্ষীত ছবিগুলির মুক্তির দিন একনজরে
করোনা পরিস্থিতিতে গত এক বছরেরও বেশি সময় ধরে একাধিক বিধি লগু হয়েছে। এক অজানা শত্রুর সঙ্গে লড়াইয়ের ময়দানে নেমে বহু পুরনো চেনা অভ্যাসকে ছাড়িয়ে মানুষ নতুন ধরনের অভ্যাসকে আপন করে নিচ্ছেন। আর করোনার সঙ্গে লড়তে বহু সময় ধরেই লকডাউনের জেরে স্তব্ধ থেকেছে স্বাভাবিক জীবনের গতি। যেখানে কোনও নতুন বছর শুরু মানেই বলিউডের ক্যালেন্ডার ধরে তারকাদের হিট ফিল্মের অপেক্ষা শুরু হয়ে যায়, সেখানে করোনা পরিস্থিতিতে সমস্ত নিয়মই কার্যত পাল্টে গিয়েছে। আগে ইদ মানেই ধরে নেওয়া হত সলমন খানের ফিল্মের মুক্তির দিন। কারপর দিওয়ালিতে শাহরপখ আর ক্রিসমাসে আমিরের ফিল্ম রিলিজ হত। তবে করোনা পরিস্থিতি সেই পুরনো ঘরানা কেড়ে নিয়েছে। এই অবস্থায় ভ্যাকসিন পরবর্তী সময়ে ফের একবার খুলছে সিনেমা হল। আর তার সঙ্গেই একাধিক বহু প্রতিক্ষীত ব্লকবাস্টার ফিল্মের মুক্তির দিন ঘোষিত হয়ে গেল।

দিওয়ালিতে অক্ষয়!
২০২১ সালের দিওয়ালিতে বলিউডে 'রাজ' করতে আসছেন অক্ষয় কুমার! এমনই মত তাঁর ভক্তদের। ইতিমধ্যেই অভিনেতার 'বেল বটম' ছবিটি মুক্তি পেয়েছে। তবে সেভাবে তাতে মুনাফা কামাতে পারেননি ছবির নির্মাতারা। সেভাবে বক্স অফিসেও ছবি কাঙ্খিত মাত্রায় তাক লাগাতে পারেনি। তবে ২০২১ দিওয়ালিতে মুক্তি পাচ্ছে রোহিত শেট্টি পরিচালিত 'সূর্যবংশী'। ছবির ট্রেলার ইতিমধ্যেই মুক্তি পেয়েছে। এবার অপেক্ষা ছবির মুক্তির। ছবিতে অক্ষয় ছাড়াও রয়েছেন অজয় দেবগন, রণবীর সিং।

৮৩
ভারতীয় ক্রিকেটে গর্বের অধ্যায়গুলির মধ্যে অনেক কিছুই জায়গা করে নিয়েছে। তবে, ১৯৮৩ সালে ক্রিকেটে প্রথম বিশ্বকাপ জেতার আনন্দ উচ্ছ্বাস ভারতীয় ক্রীড়া ইতিহাসে একটি বড় অধ্যায়। কপিলদেবের নেতৃত্বে ভারতীয় দল বিদেশের মাটিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ান ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে এই কাপ জেতে। এমন একটি দিকই এবার বলিউডের ছবিতে তুলে ধরা হবে। ২০২১ সালের ক্রিস্টমাসে আসতে চলেছে রণবীর সিং , দীপিকা পাড়ুকোন অভিনীত ছবি '৮৩'।

লাল সিং চড্ঢা
অদ্বৈত চন্দনের পরিচালিত ছবি 'লাল সিং চড্ঢা' নিয়ে বহু দিন ধরেই আলোচনা চলছে। হলিউড ফিল্ম ' ফরস্ট গাম্প' এর বলিউড রিমেক বলে বহু বার এই ছবি নিয়ে আলোচনা হয়েছে। ছবির সবচেয়ে বড় আকর্ষণ আমির খান। ছবিতে অভিনয়ের মূল আকর্ষণই হলেন আমির খান। এদিকে, তাঁর সঙ্গে ছবিতে অভিনয় করতে দেখা যাবে করিনা কাপুরকে। এখনও পর্যন্ত যা খবর তাতে 'লাল সিং চড্ঢা' ২০২২ সালে ভ্যালেন্টাইন্স ডে তে মুক্তি পাবে।

বড়দিনে সুনীল শেট্টির পুত্রের অভিষেক!
ডিসেম্বর মাসের মরশুমে বড়দিনে সুনীল শেট্টির পুত্র আহান শেট্টি বলিউডে পা রাখতে চলেছেব। ৩ রা ডিসেম্বর মুক্তি পেতে চলেছে তাঁর ছবি 'তড়প'। শাহিদ কাপুর অভিনীত জার্সি আসছে, ২০২১ সালের ডিসেম্বরে। ছবিটিতে অভিনয় করতে চলেছেন মৃণাল ঠাকুর। মূলত এই ছবিটি একটি তেলুগু ছবির রিমেক। এছাড়াও ২০২১ সালের শেষের দিকে, বান্টি অউরবাবলি ২ মুক্তি পাচ্ছে। ছবি মুক্তি পাবে ১৯ নভেম্বর। এছাড়াও ক্রিসমাসের মরশুমে ডিসেম্বরে আসবে আয়ুষ্মান খুরানার ছবি। ২০২১ সালের ১০ ডিসেম্বরে মুক্তি পাবে 'চণ্ডিগড় করে আশিকি' ছবিটি। আয়ুষ্মান খুরানা ও বাণী কাপুর থাকছেন ছবিতে।

২০২২ সালে পর পর ব্লকবাস্টার আসন্ন
উল্লেখ্য, ২০২২ সালের দিওয়ালিতে ফের একবার 'অক্ষয় ধমাকা' আসতে চলেছে। 'মে ডে'-ত ছবিটি আসছে ২০২২ সালের ২৯ এপ্রিল। 'ভুলভুলাইয়া পার্ট ২' আসছে ২০২২ সালের মার্চ মাসের ২৫ তারিখে। ২০২২ সালের মার্চে আসছে 'বচ্চন পাণ্ডে'। টাইগার স্রফের ব্লকবাস্টার সিরিজ 'হিরোপন্তি'র পরবর্তী পার্ট আসছে ২০২২ সালে। হিলোপন্তি ২ আসছে ২০২২ সালের ৬ মে । এদিকে, সঞ্জয় দত্ত ও রণবীর কাপুরদের হাত ধরে ২০২২ সালে আসছে 'শমশেরা' ছবিটি। 'শমশেরা' মুক্তি পাচ্ছে ১৮ মার্চ। এছাড়াও অক্ষয় কুমারের সঙ্গে বলিউডে প্রথম পা রাখতে চলা বিশ্ব সুন্দরী মানুসী চিল্লিরের প্রথম ফিল্ম ' পৃথ্বীরাজ' আসছে ২০২২ সালের ২১ জানুয়ারি। অক্ষয়ের 'রক্ষা বন্ধনও' আসবে ২০২২ সালে। । আগামী বছরের ১১ অগাস্ট মুক্তি পেতে চলেছে ছবি। এদিকে, রণবীর সিংয়ের 'জয়েশভাই জোয়ারদার'ও মুক্তি পেতে চলেছে ২০২২ সালে। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসের ২৫ ফেব্রুয়ারি এই ছবিটি মুক্তি পাবে। এই ছবিতে রণবীর সিংয়ের সঙ্গে অভিনয় করবেন তেলুগু শালিনী পাণ্ডে এই ছবিতে অভিনয় করবেন।
-
আজ থেকেই ফের বদলাবে আবহাওয়া, ঝড় বৃষ্টির সতর্কতায় দক্ষিণবঙ্গের একাধিক জেলা -
ভারতের জ্বালানি নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ, কী জানাল কেন্দ্র -
চরম বিভ্রান্তি! ১৩ লাখ, ৮ লাখ নাকি ১৪ লাখ? ভোটার তালিকা নিয়ে ধোঁয়াশা চরমে, নীরব নির্বাচন কমিশন -
নির্বাচন ঘিরে নয়া পদক্ষেপ! একসাথে ২৩ রিটার্নিং অফিসার বদল, ভবানীপুর ইস্যুতে সরব তৃণমূল -
বিবাহিত পুরুষের লিভ-ইন সম্পর্ক কোনও অপরাধ নয়, কোন প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের? -
যুদ্ধের আবহে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক মোদীর, ভোটমুখী রাজ্যগুলির মুখ্য সচিবদের নিয়ে হবে আলোচনা -
বীরভূমে মঞ্চে তোপ মমতার, ভোটাধিকার নিয়ে কড়া বার্তা বিজেপিকে -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
পাকিস্তানের মত 'দালাল দেশ' ভারত নয়, ইরান-আমেরিকা সংঘর্ষে মধ্যস্থতা নিয়ে কড়া সমালোচনা জয়শঙ্করের -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ










Click it and Unblock the Notifications