Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভিন ডিজেলের পর এবার ব্র্যাট পিটের বিপরীতে দীপিকা পাডুকোন?

আপনি কী কোনওদিনও স্বপ্নেও ভেবেছেন বড়পর্দায় হলিউড হার্টথ্রব ব্র্যাড পিটের বিপরীতে বলিকন্যা দীপিকা পাডুকোনকে অভিনয় করতে দেখবেন? রোমান্স করতে দেখবেন দীপিকা আর ব্র্যাডকে? কিন্তু দীপিকার ভাগ্য সদয় থাকলে এই স্বপ্ন খুব শীঘ্রই স্বার্থক হতে চলেছে।

হলিউডের জনপ্রিয় অভিনেতা ভিন ডিজেলের xXx: Return of Xander Cage ছবিতে অন্যতম মুখ্য ছবিতে অভিনয়ের সুযোগ পকেটস্থ করেই বেশ শোরগোল ফেলে দিয়েছেন দীপিকা। এর মাঝে মিডিয়া সূত্রের খবর, ব্র্যাট পিটের বিপরীতে মুখ্য চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন পিকু অভিনেত্রী। এবং অভিনয়ের চুক্তিপত্রে নাকি ইতিমধ্যে সাক্ষরও হয়ে গিয়েছে। [ (ছবি) জেনে নিন এই বলিউড অভিনেত্রীরা বিদেশে কোথায় জন্মেছেন]

ভিন ডিজেলের পর এবার ব্র্যাট পিটের বিপরীতে দীপিকা পাডুকোন?

বিনোদন সংবাদ ওয়েবসাইট পিঙ্কভিলে প্রকাশিত খবর অনুযায়ী, ব্র্যাড পিটের বিপরীতে মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য একটি ছবির অফার গ্রহণ করেছেন দীপিকা। [কখনও ফেটেছে হাতা, কখনও বা...পোশাক বিড়াম্বনায় নাজেহাল স্টাইলিশ দীপিকা]

ব্র্যাড পিট যে শুধু বড় অভিনেতা তাই নন, হলিউডের হার্টথ্রব তিনি, প্রথম সারির সুপারস্টারদের তালিকায় উপরের দিকেই যার নাম, সেই অভিনেতার সঙ্গে অভিনয়ের সুযোগ পেলে কেউই ছাড়বে না। আমরা জানি না দীপিকা ও ব্র্যাড পিটের অভিনয়ের খবরে আদৌ সত্যতা আছে কিনা, নাকি এটা নেহাতই একটি গুজব, তবে আশা করব যেন এখবর বাস্তবতা পায়। [(ছবি) দীপিকা পাড়ুকোন সম্পর্কে এই তথ্যগুলি আপনি জানেন তো?]

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+