টলিউডে ফের খারাপ খবর, টুইট করে দুঃসংবাদ দিলেন আবীর চট্টোপাধ্যায়
টলিউডে ফের খারাপ খবর, টুইট করে দুঃসংবাদ দিলেন আবীর চট্টোপাধ্যায়
বিষের বছর ২০২০ শেষ হতে চললেও করোনা থেকে নিস্তার নেই। ফের টলিপাড়ায় কোভিড থাবা। এবার করোনায় আক্রান্ত টলিউড অভিনেতা আবীর চট্টোপাধ্যায়। ফ্যানেদের প্রিয় অভিনেতা নিজেই সোশ্যাল মিডিয়ায় একথা জানিয়েছেন।

কেমন আছন আবীর
করোনায় সংক্রমিত হলেও বর্তমানে স্থিতিশীল আবীর। অভিনেতার শারীরিক কোনও সমস্যা এখনও দেখা যায়নি বলে তিনি উল্লেখ করেছেন। তবে ঘ্রাণের সমস্যা হয়েছে। আবীর এই মুহূর্তে কোনও গন্ধ পাচ্ছেন না বলে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন। সেই সঙ্গে তাঁর সংস্পর্শে আসা সকলকে তিনি করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ করেছেন।

করোনার আনলক পর্বে শ্যুটিং শুরু
প্রসঙ্গত করোনার মাঝেই সব ধরনের সুরক্ষা বিধি মেনে টলিউডে শ্যুটিংয়ের কাজ শুরু হয়েছে। লকডাউনে দীর্ঘদিন ধরে টলিপাড়ার কাজ বন্ধ থাকার পর আনলক পরিস্থিতিতে অবস্থা কিছুটা স্বাভাবিক হলে, ইন্ডাস্ট্রির কাজ শুরু হয়।

প্রসঙ্গত করোনার মাঝেই সব ধরনের সুরক্ষা বিধি মেনে টলিউডে শ্যুটিংয়ের কাজ শুরু হয়েছে। লকডাউনে দীর্ঘদিন ধরে টলিপাড়ার কাজ বন্ধ থাকার পর আনলক পরিস্থিতিতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে, ইন্ডাস্ট্রির কাজ শুরু হয়।
এই মুহূর্তে জনপ্রিয় টিভি রিয়ালিটি শো 'সা রে গা মা পা' - শোয়ে সঞ্চালকের ভূমিকায় রয়েছেন আবীর। তবে সুরক্ষা মেনে চললেও করোনা এড়াতে পারলেন না। রবিবার ফ্যানেদের মন খারাপ করা খবর জানিয়ে, তাঁর কোভিড পরীক্ষা পজিটিভ এসেছে বলে আবীর জানান। উল্লেখ্য কিছুদিন আগে এই সারেগামাপা শোয়ের ৪ বিচারক মনোময় ভট্টাচার্য, শ্রীকান্ত আচার্য, আকৃতি কক্কর ও মিকা সিং কোভিডে আক্রান্ত হয়েছিলেন। আবীর অবশ্য সেই সময় সুস্থ ছিলেন। শোয়ের বিচারকরা করোনামুক্ত হলে শোয়ের শ্যুটিংয়ের কাজ ফের শুরু হয়।

টলিউডে একের পর এক করোনা থাবা
এই নিয়ে টলিউডে একের পর এক কোভিড আক্রান্তের খবর মিলছে। বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় অক্টোবরের শুরুতে কোভিডে আক্রান্ত হয়েই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরবর্তী সময়ে করোনাকে হারালেও ভারতীয় সিনেমা জগতের মহীরূহ অন্যান্য শারীরিক অসুস্থতার কারণে ১৫ নভেম্বর প্রয়াত হন। অক্টোবরের শেষদিকে টলিউডের অভিনেত্রী অপরাজিতা আঢ্য কোভিডে আক্রান্ত হয়েছিলেন। কিছুদিন পরে তিনি সুস্থ হয়ে ওঠেন। এছাড়া অভিনেতা নীল ভট্টাচার্য,সুদীপ্তা চক্রবর্তী, বিভান ঘোষ, দেবজানী চট্টোপাধ্যায় অদৃশ্য ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তবে আক্রান্ত হওয়ার কিছুদিনের মধ্য়েই তারা সেরে ওঠেন।












Click it and Unblock the Notifications