করোনার আবহে ফিল্মের হুবহু কাণ্ড বাস্তবে! 'কন্টাজিয়ন' অভিনেতার জীবনে কী ঘটে গেল
করোনার আবহে ফিল্মের হুবহু কাণ্ড বাস্তবে! 'কন্টাজিয়ন' অভিনেতার জীবনে কী ঘটে গেল
কথায় বলে ,'রাম না হতে রামায়ণ' সচরাচর দেখা যায় না! ভবিষ্য়তে কী লেখা রয়েছে, তা আগে থেকেই বলে দেওয়া কঠিন। তবে শিল্প এমনই একটি জায়গা যেখানে ইতিহাস তৈরি করা যায়। আর সেকরমই এক শিল্প ফিল্ম। হলিউড ফিল্ম 'কন্টাজিয়ন' মুক্তি পেয়েছিল ২০১১ সালে। যে ছবি তখনও জানত না যে ২০২০ সালে কী ভয়াবহ ঘটনা ঘটবে।

আর ২০২০ সাল আসতেই ২০১১ সালের সেই ছবির সঙ্গে বাস্তবিক পরিস্থিতি হুবহু মিলে যেতে শুরু করে। 'কন্টাজিয়ন' মূলত একটি ভাইরাসের হানা কেন্দ্রিক গল্প নিয়ে নির্মিত ছবি। সেখানে মিশ এমফের চরিত্রে অভিনয় করেন ম্যাট ডামন। ছবিতে দেখানো হয়, ম্যাটের স্ত্রী ও সন্তান দুজনেই ভাইরাসের আক্রমণের শিকার হন। এদিকে, বাস্তবেও ম্যাটের সন্তান অ্যালেক্সিয়া করোনা আক্রমণের শিকার হয়েছে আমেরিকায়। নিউ ইয়র্কে অ্যালেক্সিয়া করোনায় আক্রান্ত হলেও পরে সুস্থ হয়ে উঠেছে।
যদিও ছবিতে দেখা যায় যে মিশের চরিত্রের অভিনেতা ম্যাট ডামন ভাইরাস হানায় স্ত্রী ও সন্তানকে হারান। তবে বাস্তব তার থেকে অনেক বেশি নমনীয়। করোনার আবহে ফিল্মের সেই ঘটনা এভাবে একদিন বাস্তব জীবনেও মিলে যাবে, তা বাবতে পারেননি ডামন। অবাক হচ্ছেন তাঁর গুণমুগ্ধরাও।












Click it and Unblock the Notifications