ফৈয়াজকে হিন্দু–বিরোধী বলা হাস্যকর ও অবাস্তব: জাভেদ আখতার
ফৈয়াজকে হিন্দু–বিরোধী বলা হাস্যকর ও অবাস্তব: জাভেদ আখতার
পাকিস্তানি কবি ফৈয়াজ আহমেদ ফৈয়াজের 'হাম দেখেঙ্গে’ কবিতা নিয়ে বিতর্কের মধ্যেই জাভেদ আখতারের তীব্র প্রতিক্রিয়া। বলিউডের বিশিষ্ট গীতিকার জাভেদ আখতার বলেছেন যে ফৈয়াজকে হিন্দু–বিরোধী বলা এতটাই হাস্যকর ও অবাস্তব যে এ নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা করাই কঠিন। প্রসঙ্গত, নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে কানপুর আইআইটির পড়ুয়ারা জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে ফৈয়াজের ওই কবিতা আবৃত্তি নিয়েই বিতর্ক দানা বেঁধেছে।

আইআইটি কানপুরের পক্ষ থেকে জানানো হয়েছে যে ফৈয়াজ আহমেদ ফৈয়াজের 'হাম দেখেঙ্গে’ কবিতাটি আদৌ হিন্দু–বিরোধী কিনা তা খতিয়ে দেখতে প্যানেল গঠন করা হবে। জাভেদ আখতার জানিয়েছেন, জিয়া উল হকের সাম্প্রদায়িক, পশ্চাতপদ, মৌলবাদী সরকারের বিরুদ্ধেই 'হাম দেখেঙ্গে’ কবিতাটি লিখেছিলেন ফৈয়াজ।
তিনি বলেন, 'ফৈয়াজ আহমেদ ফৈয়াজ ছিলেন প্রগতিশীল লেখকদের মধ্যে শীর্ষস্থানীয় এক তারার মতো, যাঁরা অবিভক্ত ভারতে আবির্ভূত হয়েছিলেন।’ জাভেদ আখতার আরও জানান, ভারত স্বাধীন হওয়ার পর এবং দেশভাগের পর ফৈয়াজ আহমেদ ফৈয়াজ এই দেশভাগের দুঃখকে প্রকাশ করার জন্য কবিতা লিখতে শুরু করেছিলেন। আর এখন তাঁর কাজকে দেশ–বিরোধী তকমা দেওয়া হচ্ছে। জাভেদের কথায়, 'ফৈয়াজ তাঁর জীবনের অধিকাংশ সময় পাকিস্তানের বাইরে কাটিয়েছেন, সেখানে তাঁকে পাকিস্তান–বিরোধী তকমা দেওয়া হয়।’
আইআইটি কানপুরের ডিরেক্টর পড়ুয়াদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে জানিয়েছেন যে কবিতার কিছু শব্দ হিন্দু ভাবাবেগে আঘাত করতে পারে।












Click it and Unblock the Notifications