Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অভিনেত্রীর পাশে রয়েছে আরও একটি পরিচয়, এই তারকারাই বড় বিজনেস উইম্যান

অভিনেত্রীর পাশে রয়েছে আরও একটি পরিচয়, এই তারকারাই বড় বিজনেস উইম্যান

দশভূজা দূর্গা নারীর জন্য অনুপ্রেরণার প্রতীক। দশটি হাত দিয়ে একাই সামলে নিচ্ছেন চারপাশ। যেমনটা আমাদের সমাজে নারীরা সবসময় করে যাচ্ছেন। তবে এই উদাহরণ শুধু সমাজের সাধারণ মহিলাদের ক্ষেত্রে সীমিত নয়। কম বেশি উচ্চবিত্ত নিম্নবিত্ত সব জায়গায় মেয়েরা কিন্তু দশভূজা। কেরিয়ারে নিজেদের লক্ষ্য পূরণের পাশাপাশি তারা আরও একাধিক কাজের সঙ্গে যুক্ত থাকে। এই প্রতিবেদন সেই মহিলাদের নিয়ে যারা গ্ল্যামারাস দুনিয়া রাজত্ব করে বেড়াচ্ছে। বলিউড অভিনেত্রীদের সাধারণত রূপোলি পর্দায় গ্ল্যামারাস লুকে দেখতে আমরা পছন্দ করি। তবে চির পরিচিত লুকের পাশাপাশি তারকাদের রয়েছে অন্য পরিচয়। বলিউডে প্রথমসারির বেশ কয়েকজন অভিনেত্রীরা রয়েছেন যারা শুধু সিনেমার পর্দায় নিজেদেরকে আটকে না রেখে কোটি কোটি টাকার ব্যবসা করছেন। তারা আমাদের কাছে অনুপ্ররণা। তাদের অনুসারী হয়ে পথে চলার সাহস পাচ্ছেন আমাদের মতো সাধারণ ঘরের মহিলারা। আসুন জেনে নিই এই তালিকায় রয়েছেন কোন কোন ডিভা।

শিল্পা শেঠি

শিল্পা শেঠি

বি-টাউনের জনপ্রিয় অভিনেত্রীদের তালিকায় রয়েছেন শিল্প শেঠি। তার তন্বী ফিগার দেখে বয়স বোঝা দায়। এখনও তিনি আগের মতোই গ্ল্যামারাস। ১৯৯৩ সালে বলিউডে আত্মপ্রকাশ হয় রাজঘরণীর। স্বামী রাজ কুন্দ্রার সঙ্গে বেশ কয়েকটি ব্যবসায় যুক্ত আছেন শিল্পা। আই পি এল টিম রাজস্থান রয়্যালসের মালিক তিনি। অভিনেত্রী দুই সন্তানের মা হয়েও অভিনয় এবং ব্যবসাকে সুন্দর ভাবে চালিয়ে নিয়ে যাচ্ছেন।

ঐশ্বর্য রাই বচ্চন

ঐশ্বর্য রাই বচ্চন

রূপ এবং গুণের মিশেলে ঐশ্বর্য রাই বলিউডের এক অন্য়ন্য় তারকা। তার প্রতিভাকে বলিউড পেরিয়ে হলিউডেও সম্মান জানান হয়। বিদেশের মাটিতে অভিনেত্রী তৈরি করেছেন পাকাপোক্ত অবস্থান। প্রাক্তন মিস ওয়ার্ল্ড ১৯৯০ সালে অভিনয় শিল্পের সঙ্গে যুক্ত হয়ে কর্মজীবন শুরু করেন। তারপর একাধিক হিট ছবি বলিউডকে উপহার দেন তিনি। তার মায়ের সাথে অ্যামবি নামক স্টার্টআপ ব্যবসা চালাচ্ছেন অভিনেত্রী। এই ব্যবসায় তিনি ৫ মিলিয়ন টাকা বিনিয়োগ করেন।

মাধুরী দীক্ষিত

মাধুরী দীক্ষিত

বলিউডের ধকধক গার্ল মাধুরী দীক্ষিত ১৭ বছর বয়সে অবোধ ছবির হাত ধরে বলিউডে ডেবিউ করেন । প্রথম ছবিতেই তার অভিনয় চোখে পড়ে পরিচালক প্রযোজকদের। এরপর একের পর এক হিট ছবি দিয়ে বলিউডে রাজত্ব করেছেন তিনি। তিনি একাধারে অভিনেত্রী, প্রযোজক অসাধারণ নৃত্যশিল্পী। "গোকিউই" নামে তার স্টার্টআপ চালু করেছেন তিনি। মাধুরী দীক্ষিত এবং তার স্বামী ড: শ্রীরাম নেনে দুজনেই কম্পানির সিও এবং সিএমও।

ক্যাটরিনা কাইফ

ক্যাটরিনা কাইফ

ক্যাটরিনা কাইফ ম্যায়নে পেয়ার কিউ কিয়া এই সিনেমা দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন। এর আগে তিনি দক্ষিণী বলয়ে প্রথম কাজ করেন। তবে প্রথম কাজে অভিনেত্রী তেমন সফলতা অর্জন করতে পারেনি। এরপরে বলিউডে প্রথম ডেবিউতেই জনপ্রিয় হয়ে ওঠেন ক্য়াট। তারপর আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। বি-টাউনের প্রথমসারির অভিনেত্রী তিনি। ২০১৯ সালে নাইকার সঙ্গে পার্টনারশিপে নিজের মেকআপ ব্যান্ড 'কে বিউটি' চালু করেন ক্যাটরিনা কাইফ।

দীপিকা পাডুকোন

দীপিকা পাডুকোন

অভিনয় জগতে দারুণ সফল দীপিকা পাডুকোন। তিনি রোহন মিরাচান্দানি এবং উদয় ঠাকরের বিখ্যাত দই কম্পানি এপিগামিয়ায় অর্থ বিনিয়োগ করে প্রথম যাত্রা শুরু করেন। ২০১৫ সালে একটি 'অল অ্যাবাউট ইউ' নামে একটি পোশাকের ব্রান্ড চালু করেন তিনি। পাশাপাশি ছপাক সিনেমার প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করেন দীপিকা।

প্রিয়াঙ্কা চোপড়া

প্রিয়াঙ্কা চোপড়া

শুধু বলিউডে নন, হলিউডেও রয়েছে তার পরিচয়। বলিউডের পিগি চপস তার অসাধারণ ব্যক্তিত্বের জন্য সকলের নজর কাড়েন। অভিনয়ে দক্ষতার পাশাপাশি তার রয়েছে একাধিক ব্যবসা। নিউ ইয়র্কে রেস্টুরেন্ট আছে প্রিয়াঙ্কা চোপড়ার। এর পাশাপাশি অভিনেত্রী ২০১৮ সালে বাম্বল নামে একটি ডেটিং অ্যাপেও বিনিয়োগ করেছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+