Bollywood: বলিপাড়ায় ফের ভাঙনের খবর, ডিভোর্স ফাইল করলেন ঊর্মিলা
বলিপাড়ায় ফের বিচ্ছেদের খবর। এবার ডিভোর্সের মামলা দায়ের করলেন অভিনেত্রী ঊর্মিলা মার্তণ্ডকর। ৮ বছরের দাম্পত্যের ইতি টানতে চাইছেন তিনি। ব্যবসায়ী মহসীন আখতারকে বিয়ে করেছিলেন ঊর্মিলা। সকলের অলক্ষ্যেই এক কথায় বিয়ে সেরেছিলেন তিনি।
সূত্রের খবর মুম্বইয়ে নাকি বেশ কয়েকদিন আগেই আদালতে ডিভোর্সের মামলা দায়ের করেছেন তিনি। তবে কী কারণে তিনি বিচ্ছেদ চাইছেন সেটা স্পষ্ট করে জানা যায়নি। তবে দুজনের সহমতে বা মিউচুয়ালি যে বিচ্ছেদ হচ্ছে না সেটা জানা গিয়েছে।

২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি বিয়ে করেছিলেন ঊর্মিলা। একেবারেই ব্যক্তিগত ছিল বিয়ের আসর। বলিপাড়ার খুব কমজনেই জানতেন সেখবর। কেবল পরিবারের লোকেদের নিয়েই হয়েছিল বিয়ের অনুষ্ঠান। ঊর্মিলার থেকে তাঁর স্বামী মহসীন আখতার মীর প্রায় ১০ বছরের ছোট ছিলেন। কখনও প্রকাশ্যে তাঁদের একসঙ্গে দেখা যায়নি ঠিকই তবে সোশ্যাল মিডিয়ায় প্রায়ই নিজেদের ছবি দিতেন অভিনেত্রী।
ব্যবসায়ী হলেও মহসীনকে খুব বেশি সোশ্যাল মিডিয়ায় দেখা যেত না। কাশ্মীরের বাসিন্দা মহসীন ব্যবসায়ীর পাশাপাশি একজন মডেলও ছিলেন। ২০১৪ সালে সেলিব্রিটি ডিজাইনার মণীল মলহোত্রার ভাইপোর বিয়েতে প্রথম দেখা হয় তাঁদের। একেবারে কাশ্মীরি রীতিনীতি মেনে তাঁদের বিয়ে হয়েছিল। একেবারে ঘনিষ্ঠ কয়েকজনই আমন্ত্রিত ছিলেন সেই বিয়ের অনুষ্ঠানে। বিয়ের সেরে অমৃতসরে স্বর্ণমন্দিরে আশীর্বাদ নিতে গিয়েছিলেন তাঁরা। ঊর্মিলার স্বামী মহসীন বলিউডে সিনেমাও করেছেন। ২০০৯ সালে অ্যা ম্যানস ওয়ার্ল্ড এবং ২০০৯ সালে লাক বাই চানস নামে দুই সিনেমায় অভিনয় করেছেন।












Click it and Unblock the Notifications