মূল ধমনীতে ৯৫ শতাংশ ব্লকেজ! হৃদরোগ থেকে সুস্থ হয়ে ভক্তদের কি জানালেন সুস্মিতা?

অভিনেত্রী অনেক বড় হার্ট অ্যাটাকের থেকে রক্ষা পেয়েছি। আমার মূল ধমনীতে ৯৫ শতাংশ ব্লকেজ ছিল। আমাকে যেসব ডাক্তারা সুস্থ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ। জীবনে সব থেকে বড় বিপদের হাত থেকে আমি রক্ষা পেয়েছি।

জীবনের সবচেয়ে বড় ফাড়া কাটিয়ে সুস্থতার পথে বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। কয়েকদিন আগে হার্ট অ্যাটাকের শিকার হয়েছিলেন অভিনেত্রী। সেই খবর তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। খবরটি শুনেই দিশেহারা হয়ে উঠে ছিলেন ভক্তরা।

মূল ধমনীতে ৯৫ শতাংশ ব্লকেজ! হৃদরোগ থেকে সুস্থ হয়ে ভক্তদের কি জানালেন সুস্মিতা?

অভিনেত্রী সম্প্রতি একটি লাইভ শেয়ার করে তার হেলফ আপডেট দিয়েছেন। তিনি জানিয়েছেন তিনি এখন আগের থেকে অনেকটাই সুস্থ আছেন। বর্তমানে তিনি অনেকটাই ভালো আছেন। আসতে আসতে তিনি উন্নতির পথে এগিয়ে যাচ্ছেন। সেই সঙ্গে তার প্রিয় ভক্তদের অনেক ধন্যবাদ জানিয়েছেন।

গতকাল, শনিবার ইনস্টাগ্রামে তিনি জানিয়েছেন, অভিনেত্রী অনেক বড় হার্ট অ্যাটাকের থেকে রক্ষা পেয়েছি। আমার মূল ধমনীতে ৯৫ শতাংশ ব্লকেজ ছিল। আমাকে যেসব ডাক্তারা সুস্থ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ। জীবনে সব থেকে বড় বিপদের হাত থেকে আমি রক্ষা পেয়েছি। তবে মৃত্যুকে কাছ থেকে দেখলেও আমি কখনোও ভয় পেয়ে যাইনি। আমি ভবিষ্যতে আরও অনেক কিছু করব সেই আশায় অপেক্ষা করছি।

সোশ্যাল মিডিয়ায় হৃদরোগের খবর শেয়ার করেছেন অভিনেত্রী নিজেই। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। ইনস্টাগ্রামে বাবা সুবীর সেনের সঙ্গে নিজের ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, তোমার হৃদয় সাহসে ভরে থাক, যখন তোমার দরকার হবে আমি তোমার পাশে দাঁড়াবো, তারপর তিনি আরও লেখেন, কিছুদিন আগে হার্ট অ্যাটাক হয় আমার,অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে, বসেছে স্টেন্টও।

কার্ডিওলজিস্ট জানিয়েছেন, আমার হৃদয় নাকি খুব বড়। এই পোস্টটা দেওয়ার একটাই কারণ, সকলের সঙ্গে এই সুখবর ভাগ করে নিতে চাই আমি, আমি এখন আগের থেকে অনেক ভালো আছি। আমি আরও কিছু বছর বাঁচতে পারব। তোমাদের সবাইকে আমি খুব ভালবাসি। অভিনেত্রীর ভালো থাকার খবরে অনেক অনুগামীরা খুব খুশি হয়েছেন।

অভিনেত্রী কিন্তু সব সময়েই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকেন এবং ভক্তদের সঙ্গে সব কিছু শেয়ার করে থাকেন। কিছুদিন আগে অভিনেত্রী একটি আঁকা ছবি ও ক্যাপশন শেয়ার করেছিলেন, তিনি জানিয়েছিলেন, এই সময়টি খুব একটা ভালো না। আমি তোমাকে ভালোবাসি, আপনি পাঠান, আমি গ্রহণ করি, আপনি দিন ভালোকাটুক , ভালো থাকুন, দুর্গাদুর্গা। অভিনেত্রী আরও জানিয়েছিলেন, আপনার অনেক ধন্যবাদ, ভালোবাসা, নিরাময় শক্তির জন্য, সকলের প্রাথনার শক্তিই একদিন জীবন রক্ষা করে। আমি তোমাকে ভালোবাসি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+