Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'পাহাড়ের উপর থেকে চিৎকার করে যদি বলতে পারতাম!' উদয় চোপড়ার সঙ্গে ব্রেক আপের কারণ কী? মুখ খুললেন নার্গিস

'পাহাড়ের উপর থেকে চিৎকার করে যদি বলতে পারতাম!' উদয় চোপড়ার সঙ্গে ব্রেক আপের কারণ কী? মুখ খুললেন নার্গিস

উদয়ের মতো ভাল মনের মানুষ খুব কম আছে। ব্রেক আপের পর মুখ খুললেন অভিনেত্রী নারগিস ফাকরি। একটি ইন্টারভিউতে নার্গিস উদয় চোপড়াকে দরাজ সার্টিফিকেট দিয়েছেন। উদয় চোপড়া সঙ্গে সম্পর্কের কথা কখনওই প্রকাশ্যে বলেননি নার্গিস। বরাবরই নিজের ব্যক্তিগত জীবন গোপন রেখেছেন তিনি। হঠাৎ করে নির্গিসের বলিউড ছেড়ে যাওয়ার নেপথ্যে নাকি উদয়ের সঙ্গে ব্রেক আপই ছিল এমনই মেন করে টিনসেল টাউন। যদিও উদয় বা নার্গিস কেউই এই নিয়ে কোনও কথা প্রকাশ্যে কোনও দিন বলেননি।

পাহাড়ের উপর থেকে চিৎকার করে যদি বলতে পারতাম! উদয় চোপড়ার সঙ্গে ব্রেক আপের কারণ কী? মুখ খুললেন নার্গিস

বলিউডে খুব বেশিদিন কাজ করেননি নার্গিস। খুব অল্প সময়ের মধ্যেই নাম করে নিয়েছিলেন। বলিউডে পা রাখার পরেই নার্গিসের সঙ্গে বন্ধুত্ব গাঢ় হয়েছিল উদয় চোপড়ার। তাঁর সঙ্গে নাকি টানা ৫ বছর ডেট করেছিলেন নার্গিস। দুজনের বিয়ের গুঞ্জনও শোনা গিয়েছিল বলিউডে। কিন্তু নার্গিস কোনও দিনই সেকথা স্বীকার করেননি। অবশেষে একটি সাক্ষাৎকারে নির্গিস স্বীকার করে নিয়েছেন উদয় চোপড়ার সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। এবং ৫ বছর উদয়ের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। উদয়ের মত ভাল মনের মানুষ খুব কম রয়েছে বলেও জানিয়েছেন অভিনেত্রী।

উদয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে এক প্রকার আফসোস শোনা গিয়েছে অবিনেত্রীর কণ্ঠে। তিনি বলেছেন, এখন মনে হয় যদি পাহাড়ের মাথায় দাঁড়িয়ে চিৎকার করে বলতে পারতাম উদয়ের সঙ্গে সম্পর্কের কথা। এত ভাল একজন মানুষকে কাছে পাওয়া ভাগ্যের বিষয় বলেই মনে করেন তিনি। ২০১৬ সাল থেকে নার্গিস ফাকরির সঙ্গে উদয় চোপড়ার সম্পর্কের জল্পনা শুরু হয়েছিল বলিপাড়ায়। কিন্তু শেষ পর্যন্ত সেটা টেকেনি।

শোনা যায় উদয় চোপড়ার সঙ্গে সম্পর্কের ভাঙনের কারণেই প্রায় রাতারাতি বলিউড ছেড়ে চলে গিয়েছিলেন নার্গিস। হাউসফুস-৩র প্রচারেও দেখা যায়নি নার্গিসকে। অভিনেত্রীর মুখপাত্র জানিয়েছিলেন, এতটাই ক্লান্ত হয়ে পড়ছেন অভিনেত্রী যে তাঁকে বেশ কিছুদিনের জন্য অন্য কোথাও ছুটি কাটাতে যেতে হয়েছে। পরে জল্পনা শুরু হয় নার্গিস এবং উদয়ের সম্পর্কের ভাঙনের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছিল। একাধিক ভাল ছবি বলিউডে করেছেন নার্গিস ফাকরি। তারমধ্যে অন্যতম ছিল রকস্টার। ২০১১ সালে সেটাই ছিল তাঁর বলিউডের প্রথম ছবি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+