প্রয়াত প্রবীণ বলি অভিনেতা রমেশ দেও, বয়স হয়েছিল ৯৩ বছর
প্রয়াত প্রবীণ বলি অভিনেতা রমেশ দেও, বয়স হয়েছিল ৯৩ বছর
বলিউডের বিখ্যাত অভিনেতা রমেশ দেও পরলোক গমন করলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অভিনেতার। তাঁর মৃত্যুর খবর জানিয়েছেন অভিনেতার পুত্র।

অভিনেতা মোট ২৮০ টি হিন্দি সিনেমা করেছেন
জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে অভিনেতা রমেশ দেও গতকাল অর্থাৎ বুধবার মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি হন। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অভিনেতা মোট ২৮০ টি হিন্দি ছবি ও ১৯০ টি মারাঠি ছবি করেছেন। ৫ শতকের বেশি সময় ধরে তিনি অভিনয়ের পেশায় যুক্ত ছিলেন। তিনি মোট ৩০ টি নাটক করেছেন।

গভর্নর কী জানালেন
মহারাষ্ট্রের গভর্নর ভগত সিং কোশিয়ারি টুইট করে জানান, প্রবীণ অভিনেতা শ্রী রমেশ দেওয়ের মৃত্যুতে আমি গভীরভাবে দুঃখিত। তিনি খুব সুন্দর অভিনয় করতেন। অভিনেতার অভিনয়ের দক্ষতা ছিল খুব।

কোন কোন সিনেমাতে তিনি অভিনয় করেছিলেন
যে সিনেমাগুলিতে অভিনয় করে তিনি বেশি জনপ্রিয় হয়েছিলেন সেগুলি হল 'আনন্দ', 'মেরে আপনে', 'আপ কি কসমে'। যার জন্য নেটিজেনদের থেকে প্রশংসাও পেয়েছিলেন। অভিনেতা পরিচালক হৃষিকেশ মুখোপাধ্যায়ের পছন্দের নায়ক ছিলেন। পরিচালকের পরিচালিত ছবিতে বারবার অভিনেতা রমেশকে দেখা গিয়েছে। ১৯৫১ সালে 'পতলাচি' মারাঠি সিনেমা দিয়েই তিনি অভিনয় জগতে পা রাখেন।

কত সালে রমেশ দেও জন্মগ্রহন করেন
অভিনেতা জন্মগ্রহণ করেন ১৯২৯ সালে ৩০ জানুয়ারিতে জন্মগ্রহণ করেন। তিনি জন্মে ছিলেন মহারাষ্ট্রের অমরাবতীতে। তাঁর ঠাকুরদা একজন ইঞ্জিনিয়ার ছিলেন। তিনি রাজস্থানের যোধপুর প্রাসাদ তৈরি করেছিলেন। তাঁর এই সুন্দর কাজে খুশি ও মুগ্ধ হয়ে ছত্রপতি শাহু মহারাজ কোলহাপুর শহর গড়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। অভিনেত্রী সীমা দেওকে বিয়ে করেছিলেন অভিনেতা রমেশ। তাঁর সঙ্গেই বেশির ভাগ হিন্দি সিনেমায় তিনি অভিনয় করেছেন। তাঁর অভিনয়ে মুগ্ধ দশকমহল।

অভিনেতার দুই ছেলেও অভিনয় পেশায় যুক্ত
অভিনয় যেন রক্তে লেখা! বাবা রমেশ দেওও অভিনয়ে জগতের সঙ্গে যুক্ত ছিলেন। পাশাপাশি নায়কের দুই ছেলেও বাবার মতই অভিনয় জগতে আছেন। নাম অজিঙ্কে দেও ও অভিনয় দেও।'দিল্লি বেলি' হিন্দি সিনেমায় খুব জনপ্রিয় হয়েছিলেন অভিনয় দেও। অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে।












Click it and Unblock the Notifications