হেমা মালিনীর একটি সিনেমা ২৫ বার দেখেছিলেন অটল বিহারী বাজপেয়ী
অভিনেত্রীদের মধ্যে হেমা মালিনীকে সবচেয়ে পছন্দ করতেন অটল বিহারী বাজপেয়ী।
বলিউডে অভিনেত্রীদের মধ্যে হেমা মালিনীকে সবচেয়ে পছন্দ করতেন অটল বিহারী বাজপেয়ী। রাজনীতি করতে গিয়ে খুব বেশি সিনেমা দেখার সুযোগ পেতেন না। তবে একটু অবসর পেলেই সিনেমা দেখতে কসুর করতেন না। হেমার প্রতি বাজপেয়ীর অনুরাগের কারণেই বোধহয় ড্রিম গার্ল বিজেপির প্রতি আকর্ষিত হয়েছিলেন।

হেমা মালিনীকে নিয়ে এসে ২০০৩ সালে রাজ্যসভার সাংসদ করে বিজেপি। অটল বিহারী তখন ছিলেন প্রধানমন্ত্রী। ২০০৯ সালে মেয়াদ শেষের পরে হেমা লোকসভায় বিজেপির টিকিটে দাঁড়িয়ে জিতে সংসদে যান নতুন পরিচয় নিয়ে।
প্রথমবার যখন বাজপেয়ীর কথা শোনেন, তখন কোন এক অফিস কর্মী জানান, বাজপেয়ী নিজের বক্তৃতায় তাঁর নাম নিয়েছেন। পরে দেখাও করতে চেয়েছেন। হেমা পরে বলেছিলেন, বাজপেয়ীজির সঙ্গে দেখা করার পর দেখছিলাম উনি ইতস্তত বোধ করছেন। ঠিক করে কথা বলতে পারছেন না।
পরে সেখানে উপস্থিত আর একজনকে বিষয়টি বলায় তিনিই হেমাকে জানান আসল ঘটনা। আসলে অটলজি হেমা মালিনীর সিনেমার ভক্ত ছিলেন। অভিনেত্রী হিসাবে খুব পছন্দ করতেন। ১৯৭২ সালে মুক্তি পাওয়া 'সীতা অউর গীতা' বাজপেয়ী ২৫ বার দেখেছেন। সেই কথাটা লাজুক প্রধানমন্ত্রী হেমা মালিনীকে নিজের মুখে বলতে পারেননি।
সমাজের সব ক্ষেত্রের মানুষের সঙ্গেই বাজপেয়ীর মেলামেশা ছিল। তিনি ছিলেন সকলের কাছের মানুষ। দিল্লির এইমস হাসপাতালে বাজপেয়ী গুরুতর অসুস্থ হয়ে ৯ সপ্তাহ ভর্তি ছিলেন। সেখানেই প্রয়াত হন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৩ বছর। ভারতরত্ন বাজপেয়ীর প্রয়াণে সারা দেশে শোকপালন চলছে।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications