পুজোর গান নিয়ে ফিরছেন আশা! আসছে দুর্গাপুজো ঘিরে নতুন চমক

একটা সময় ছিল, যখন পুজো মানেই পুজোবার্ষিকীর জন্য অপেক্ষার সঙ্গে সঙ্গেই বাঙালি চেয়ে থাকত পুজো সংখ্যার গানের জন্য।

একটা সময় ছিল, যখন পুজো মানেই পুজোবার্ষিকীর জন্য অপেক্ষার সঙ্গে সঙ্গেই বাঙালি চেয়ে থাকত পুজো সংখ্যার গানের জন্য। বাঙালির পুজো সংখ্যআর প্রতি আকর্ষণকে সে যুগে উস্কে দিয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায় থেকে , লতা মঙ্গেশঙ্কর, আশা ভোঁসলেরা। পরবর্তীকালে সেই ধারা বজায় রাখেন শ্রীকান্ত আচার্য থেকে অঞ্জন দত্ত, কবীর সুমন, স্বাগতা লক্ষ্মীকিংবা ইন্দ্রাণী সেনরা।

পুজোর গান নিয়ে ফিরছেন আশা! আসছে দুর্গাপুজো ঘিরে নতুন চমক

কিন্তু এখন সেসব গল্প কথা খানিকট! আিফোন, আইপডের যুগের বাঙালির নতুন প্রজন্ম আর অপেক্ষা করে না পুজো সংখ্যার গানের জন্য। তবে সেই গানের জন্য অপেক্ষা করে থাকার নস্টালজিয়াকে এবছর উস্কে দিল নাকতলা উদয়ন সংঘ।

পুজোর গান নিয়ে ফিরছেন আশা! আসছে দুর্গাপুজো ঘিরে নতুন চমক

এবছর নাকতলা উদয়ন সংঘের উদ্যোগে এবার তাঁদের পুজোর থিমের গানে শোনা যাবে আশা ভোঁসলের কণ্ঠস্বর। নস্টালজিয়াকে উস্কে আশা ভোঁসলের সঙ্গে শোনা যাবে কিশোর পুত্র অমিত কুমারের কণ্ঠও। এই জুটির গানে এবছর মেতে উঠবে নাকতলা উদয়ন সংঘের পুজো। নিজেদের পুজো ছাড়াও শহরের অন্যান্য পুজো কমিটিকে এই পুজোর গান উপহার দিতে চান তাঁরা।

পুজোর গান নিয়ে ফিরছেন আশা! আসছে দুর্গাপুজো ঘিরে নতুন চমক

এই গানটি লিখেছেন, গীতিকার উৎপল দাস আর সুর দিয়েছেন শিলাদিত্য রাজ। গানের তালে মেতে উঠেছে , 'এবার পুজোয় এলাম ফিরে আবার কলকাতায়/ সুরে তুমি গানে তুমি' এই দুটি লাইনে। নাকতলা উদয়ন সংঘের কর্মকর্তাদের আশা, এই গানের মধ্য দিয়ে ফের একবার বাঙালি পুজোর গানের নস্টালজিয়ায় মাততে পারবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+