অবসর ঘোষণার পর এবার সামনে এল অরিজিৎ সিংয়ের নতুন বার্তা, কী জানালেন ভক্তদের?
না, তিনি বোধহয় সেভাবে অবসর নিচ্ছেন না। কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারেন অরিজিৎ সিংয়ের ভক্তরা। নিজের অবসরের ঘোষণা করার কয়েকদিন পর, এদিন মঙ্গলবার গায়ক অরিজিৎ সিং ফের সামাজিক মাধ্যমে ফিরে এসে বার্তা দিয়েছেন। তিনি ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং নিশ্চিত করেছেন যে তার অসমাপ্ত গানগুলি এই বছর প্রকাশিত হতে থাকবে। নিজের পোস্টে, তিনি ভক্তদের সামাজিক মাধ্যমের নেতিবাচকতা থেকে দূরে থাকতে বলেছেন।
২০২৬ সালের জানুয়ারির শেষের দিকে বলিউড প্লেব্যাক থেকে অবসরের ঘোষণা করে অরিজিৎ সিং লাখ লাখ ভক্তের হৃদয় ভেঙে দিয়েছিলেন। তবে তাঁর এই সিদ্ধান্তকে কেন্দ্র করে কিছু মহলে সমালোচনার ঝড় ওঠে। অল্প বয়সে তাঁর এই সিদ্ধান্ত নিয়ে অনেকে প্রশ্ন তোলেন। আবার কেউ কেউ অবসরের পর তাঁর গান মুক্তি পাওয়ায় তাঁকে কটাক্ষও করেছেন।

এবার গায়ক সামাজিক মাধ্যমে একটি পোস্ট শেয়ার করে ট্রোলকারীদের 'নিষ্ঠুর' আখ্যা দিয়েছেন এবং ভক্তদের সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন। এক্স প্ল্যাটফর্মে অরিজিৎ একটি আবেগঘন পোস্টে ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি আরও নিশ্চিত করেছেন যে, তাঁর অবসর গ্রহণ সত্ত্বেও এই বছর তাঁর বহু অসমাপ্ত গান প্রকাশিত হতে থাকবে।
শেষ পর্যন্ত তিনি তাঁর পোস্টে ভক্তদের শান্ত থাকতে এবং সামাজিক মাধ্যমের যেকোনও নেতিবাচকতা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন।
গত ২৭ জানুয়ারি, অরিজিৎ এক্স-এ একটি দীর্ঘ পোস্ট শেয়ার করে ঘোষণা করেছিলেন যে তিনি প্লেব্যাক গায়ক হিসেবে অবসর নিচ্ছেন। তবে তারপরই এই পোস্ট ফের অরিজিৎ ভক্তদের মুখে নিঃসন্দেহে হাসি ফোটাবে।
-
আজ থেকেই ফের বদলাবে আবহাওয়া, ঝড় বৃষ্টির সতর্কতায় দক্ষিণবঙ্গের একাধিক জেলা -
নির্বাচন ঘিরে নয়া পদক্ষেপ! একসাথে ২৩ রিটার্নিং অফিসার বদল, ভবানীপুর ইস্যুতে সরব তৃণমূল -
কখনও ঝড় বৃষ্টি, কখনও রোদ, জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট -
ভোটের আগে উত্তাপ! মধ্যরাতে ভবানীপুরে শুভেন্দু, কী কারণ? উত্তেজনার মাঝে সরাসরি থানা থেকেই সিপি-কে ফোন -
সুপ্রিম কোর্টের চাপেই কী গতি? বকেয়া ডিএ দিতে অর্থ দফতরের পোর্টাল চালু, প্রথম কিস্তি কবে? তাকিয়ে কর্মীরা -
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন












Click it and Unblock the Notifications