আপনাকে কিন্তু সে সব সময় দেখছে! আসছে আত্মহত্যার চেষ্টা নিয়ে গায়ে কাঁটা দেওয়া থ্রিলার!
আপনাকে কিন্তু সে সব সময় দেখছে! জানুয়ারির তৃতীয় সপ্তাহে আসছে আত্মহত্যায় চেষ্টা ও পরিণতি নিয়ে গায়ে কাঁটা দেওয়া থ্রিলার ওয়েব সিরিজ 'আফসোস'।
আপনাকে কিন্তু সে সব সময় দেখছে! জানুয়ারির তৃতীয় সপ্তাহে আসছে আত্মহত্যায় চেষ্টা ও পরিণতি নিয়ে গায়ে কাঁটা দেওয়া থ্রিলার ওয়েব সিরিজ 'আফসোস'।

গল্প
শুক্রবার মুক্তি পাওয়া ট্রেলার থেকে গল্পের ইঙ্গিত, ১১ বার আত্মহত্যা করতে চেয়েও সফল না হওয়া নকুল নিজেকে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে। গাড়ির সামনে এসে পড়া থেকে শুরু করে রেল লাইনে মাথা দেওয়া! তাতেও আত্মহত্যার চেষ্টা বিফল। এরপরই গল্পে রহস্য-থ্রিলারের এনট্রেন্স!

গায়ে কাঁটা দেবে কোথায়
নিজেকে খতম করার জন্য, এক আত্মহত্যা সহকারী কোম্পানির সাহায্য নেয় নকুল। এরপর নিজেকে নিজেই খুন করার জন্য সুপারি দেয় । অন্যদিকে মরার চেষ্টায় বারবার বিফল হওয়ার কারণে সে মনস্তত্ত্ববিদের কাছে ছোটে। সেই চিকিৎসকের প্রেমে পরার পর, নকুলের মধ্যে বাঁচার ইচ্ছা জাগে। বাকিটা পর্দায় চমক। শেষ পর্যন্ত নকুল কি মারা যাবে? এর পিছনের কি লুকিয়ে আরও বড় রহস্য!

কোন প্ল্যাটফর্মে দেখবেন
১৭ জানুয়ারি থেকে ওয়েব সিরিজটি অ্যামাজন প্রাইম প্ল্যাটফর্মে দেখা যাবে।
নিশ্চিত ভালো অভিনয় দেখার সুযোগ
নকুলের চরিত্র গুলশান দেভাইয়া অভিনয় করেছেন। মনোবিদের চরিত্রে অঞ্জলি পাতিল। খুনি উপাধ্যায়ের চরিত্রে হেবা শাহ রয়েছেন। সম্প্রতি ঘোস্ট স্টোরিস চরিত্রে অভিনয় করেছেন হেবা।

পরিচালক কে
আফসোস ওয়েব সিরিজটি অনুভূতি কাশ্যপ পরিচালনা করেছেন। অতীতে গ্যাংস অফ ওয়াসেপুর, ডেভ ডি-র মতো সিনোমায় সহকারী পরিচালক হিসেবে অনুভূতি কাশ্যপ কাজ করেছেন।












Click it and Unblock the Notifications