Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মলদ্বীপ নাকোচ ভিয়েতনামে গোপনে প্রি ওয়েডিং হানিমুন, কার সঙ্গে দেখা গেল অ্যানিম্যাল ছবির অভিনেত্রীকে

অ্যানিম্যাল ছবির প্রমোশনের সময় থেকেই রশ্মিকা মন্দানা আর বিজয় দেবরকোন্ডার সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছিল। কয়েকদিন আগেই শোনা গিয়েছে তাঁদের নাকি ফেব্রুয়ারি মাসেই এনগেজমেন্ট। তারপরেই আবার খবর সামনে এসেছে সেটা সেই জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে।

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁদের ছবি। অ্যানিম্যাল ছবির তারকা রশ্মিকা মন্দানা আর বিজয় দেবরকোন্ডা নাকি একসঙ্গে ছুটি কাটাচ্ছেন ভিয়েতনামে। এনগেজমেন্টের খবরেই কি সিলমোহর পড়ল। দুই তারকাকি তাহলে ভিয়েতনামে প্রি ওয়েডিং হানিমুনে গিয়েছেন।

Rashmika Mandanna and Vijay Deverakonda

খবর শোনা গিয়েছিল ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই কোনও একটা দিনে এনগেজমেন্ট হবে তাঁদের। অ্যানিম্যাল ছবির প্রমোশনে রশ্মিকা মন্দানাকে নিেয় রসিকতা করতে গিয়ে রণবীর কাপুর প্রায় ফাঁস করে ফেলেছিলেন বিজয় দেবরকোন্ডার সঙ্গে অবিনেত্রীর সম্পর্কের কথা। তারপর থেকেই তাঁদের বিয়ের জল্পনা আরও তীব্র হয়েছিল।

রশ্মিকার সঙ্গে কমরেড এবং গীতগোবিন্দম নামে দুটি ছবি করেছেন বিজয় দেবরকোন্ডা। তারপর থেকেই তাঁদের নিয়ে জল্পনার শেষ নেই। একাধিকবার একই ব্যাক গ্রাউন্ডে তাঁদের ছবি দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। তারপরে এঅনেকেই মনে করছিলেন বিজয় দেবরকোন্ডার সঙ্গে লিভ ইন করছেন রশ্মিকা। যদিও এই নিয়ে দুজনের কেউ মুখ খোলেননি। বারবার তাঁরা বিষয়টি এড়িয়ে গিয়েছে।

গত সপ্তাহেই নাকি তাঁরা ঘুরতে গিয়েছিলে ভিয়েতনামে। প্রি ওয়েডিং হানিমুন বলে অনেকেই জল্পনা শুরু করে দিয়েছে। নিজের ইনস্টাগ্রাম ফোল্ডারে ছবি শেয়ার করেছেন রশ্মিকা। অন্যদিকে বিজয় দেবরকোন্ডাও তাঁর ছবি ইনস্টা পোস্টে শেয়ার করেছেন। দুজনে আলাদা ছবি শেয়ার করলেই ডেস্টিনেশন যে একই ছিল সেটা জানা গিয়েছে। এই িনয়ে তুমুল জল্পনা চলছে। তবে কেউই এই নিয়ে মুখ খুলতে নারাজ। কোনও ভাবেই তাঁদের কেউ এই সম্পর্ক নিয়ে মুখ খুলতে নারাজ।

এদিকে আবার আজ পরিবারের সঙ্গে সংক্রান্তি পুজোর ছবি ইনস্টা পোস্টে শেয়ার করেছেন বিজয় দেবরকোন্ডা। তবে সেখানে রশ্মিকাকে দেখা যায়নি। বিজয় দেবরকোন্ডাকে একাধিকবার বিয়ের কথা জিজ্ঞাসা করা হয়েছে। কিন্তু তিনি তা নিয়ে মুখ খুলতে চাননি। তারা বারবার চুপ করে থেকেছেন। কোনও কথা বলতে চাননি তাঁরা।

দক্ষিণী ছবি পুস্পা ছবির সাফল্যের পর বলিউডের দরজা খুলে গিয়েছিল রশ্মিকার জন্য। অমিতাভ বচ্চনের সঙ্গে ছবি করেছেন তিনি। তারপরেই অ্যানিম্যাল ছবির অফার পান তিনি। রণবীর কাপুরের সঙ্গে ছবির অফার লুফে নিয়েছিলেন অভিনেত্রী। তারপরের সাফল্য সকলের জানা। বক্স অফিসে ৯০০ কোটি টাকা কালেক্ট করে ফেলেছে অ্যানিম্যাল ছবিটি। একাধিক ভাষায় ছবিটি মুক্তি পেয়েছে। এই ছবির সাফল্যের পরেই হাতে এসে গিয়েছে পুস্পা-২ ছবি।

অ্যানিম্যাল ছবির সাফল্যের পরে আরও ছবির অফার আসতে শুরু করেছে। এদিকে সোশ্যাল মিডিয়ায় রশ্মিকার বিয়ের জল্পনা তুঙ্গে। বিজয় দেবরকোন্ডার সঙ্গে অভিনেত্রীর সম্পর্ক নিয়ে অনুরাগীরা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। তার মাঝে একই ডেস্টিনেশনে ছুটি কাটাতে যাওয়ার ছবি দুই তারকা শেয়ার করায় সেই জল্পার পারদ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+