‘তুমি পরিবারের গর্ব’, আরাধ্যার টুইটার কাঁপানো ভিডিও দেখে উচ্ছ্বসিত অমিতাভ বচ্চন
‘তুমি পরিবারের গর্ব’, আরাধ্যার টুইটার কাঁপানো ভিডিও দেখে উচ্ছ্বসিত অমিতাভ বচ্চন
ঐশ্বর্য-অভিষেক কন্যা আরাধ্য বচ্চনের একটি ভিডিও ইতিমধ্যেই ঝড় তুলে সোশ্যাল মিডিয়া। ভিডিওটিতে দেখা যাচ্ছে স্কুলের একটি অনুষ্ঠানে সমাজ, দেশে নারীদের ভূমিকা নিয়ে কথা বলছেন অমিতাভ বচ্চনের নাতনি আরাধ্য। ভিডিওটিতে দেখা যাচ্ছে যে স্কুলের বার্ষিক অনুষ্ঠানে শাড়ি পরে মঞ্চে কবিতা আবৃত্তি করতে উঠেছে আরাধ্য।

আরাধ্য বলছে, "আমি এক কন্যা, আমিই হলাম নতুন যুগের স্বপ্ন, আমরা নতুন পৃথিবীতে জেগে উঠবো। যে পৃথিবীতে আমরা সুরক্ষিত থাকব, ভালোবাসা পাব। যেখানে পুরুষের অহংকার ও অবহেলা আমাদের দমিয়া রাখবে না। যে পৃথিবীতে বই থেকে জ্ঞান আসবে, মানবতা পাখির মতোই স্বাধীনভাবে উড়তে পারবে।
View this post on InstagramA post shared by Aaradhya Bachchan (@aradhya_bachchan_) on
এই ভিডিওটি ভাইরাল হওয়ার পরেই আরাধ্যার প্রশংসায় পঞ্চমুখ গোটা দেশ। ছোট আরাধ্যার মুখ থেকে এমন গুরুত্বপূর্ণ কথা সকলকে তাক লাগিয়ে দিয়েছে। উচ্ছ্বাসে ফেটে পড়েছেন বিগ-বি নিজেই। তিনি বলেন, " আমাদের প্রিয় আরাধ্য পরিবারের গর্ব, সমস্ত মহিলাদের গর্ব।" ইতিমধ্যে টুইটারে বলিউডের অনেকেই শুভেচ্ছা বার্তা জানিয়েছেন আরাধ্যাকে।












Click it and Unblock the Notifications