কাঠুয়াকাণ্ড নিয়ে আর কোনও খবর দেখছেন না আলিয়া, কেন জানেন
কাশ্মীরের কাঠুয়া গণধর্ষণকাণ্ডের প্রতিবাদে সারা দেশ ফুঁসছে। সমস্ত মহল থেকে প্রতিবাদ জানানো হচ্ছে। ক্ষোভে ফেটে পড়েছেন বলিউড তারকারা।
কাশ্মীরের কাঠুয়া গণধর্ষণকাণ্ডের প্রতিবাদে সারা দেশ ফুঁসছে। সমস্ত মহল থেকে প্রতিবাদ জানানো হচ্ছে। ক্ষোভে ফেটে পড়েছেন বলিউড তারকারা। এনিয়ে রাস্তায় নেমে প্রতিবাদও জানান বহু বলিউড তারকা। এবার কাঠুয়াকাণ্ড নিয়ে মুখ খুললেন অভিনেত্রী আলিয়া ভাট।

সম্প্রতি তাঁর ছবি 'রাজি'-র ট্রেলার মুক্তির পেয়েছে। যে ছবিতে আলিয়া একজন ভারতীয় গুপ্তচরের ভূমিকায় অভিনয় করবেন। ছবিতে দেখানো হয়, এক কাশ্মীরী মেয়ে সেহমত কীভাবে ভারতীয় গুপ্তচর হিসাবে পাকিস্তানে গিয়ে নিজের মিশন সম্পূর্ণ করেন। আর সেই কাশ্মীরের কাঠুয়ায় ঘটে যাওয়া ৮ বছরের শিশুর নৃশংস ধর্ষণের প্রতিবাদে গর্জে উঠেছে দেশ। যে প্রতিবাদে সামিল আলিয়াও। আলিয়া জানিয়েছেন,'এটা একটা সাংঘাতিক ঘটনা। মহিলা হিসাবে, একজন ব্যক্তিত্ব হিসাবে, একজন মানুষ হিসাবে, দেশের একজন হিসবে, আমার খারপ লাগছে ভীষণ, আমি আহত। '
আলিয়া জানিয়েছেন, গত কয়েকদিন ধরে তিনি আর চাইছেন না কাঠুয়াকাণ্ড নিয়ে কোও খবর দেখতে, বা পড়তে। তিনি নিজেকে এর থেকে সরিয়ে এনেছেন বলেও দাবি। আলিয়ার আশা যে কাঠুয়াকাণ্ডে নিগৃতা একদিন ঠিক বিচার পাবে। এ নিয়ে সকলকে প্রতিবাদে গর্জে উঠতে ডাক দিয়েছে আলিয়া। উল্লেখ্য, আলিয়া ছাড়াও করিনা , স্বরা ভাস্কর সহ অনেকেই এই কাণ্ডের প্রতিবাদে এগিয়ে আসেন।
-
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: নতুন সমীক্ষায় তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের -
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট মোশন খারিজ সংসদে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
গাঙ্গেয় বঙ্গে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণ কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া?











Click it and Unblock the Notifications