নিজের বিবাহ বার্ষিকী ভুলে জান অভিনেতা অজয়, বিয়ের দিন মনে রাখার জন্য কী শেয়ার করলেন
নিজের বিবাহ বার্ষিকী ভুলে জান অভিনেতা অজয়, বিয়ের দিন মনে রাখার জন্য কী শেয়ার করলেন
কয়েক বছর হয়ে গেলেই কিন্তু পুরুষরা তাঁদের বিয়ের দিন ভুলে যায়! যেমন ধরুন টিনসেলটাউন বলিউডের বিখ্যাত অভিনেতা অজয় দেবগণ ও জনপ্রিয় অভিনেত্রী কাজলের কথা। অভিনেতা কিন্তু কিছুতেই তাঁর বিয়ের দিন মনে রাখতে পারে না। চলতি মাসের ২৪ তারিখ কাজল-অজয়ের বিবাহ বার্ষিকী। এবার তাঁদের ২৩ তম বিবাহ বার্ষিকী। আর তা নিয়েই এবার সোশ্যাল মিডিয়ায় একটি অদ্ভুত পোস্ট করলেন অভিনেতা।
সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট অজয়ের
অভিনেতা তাঁর অ্যাকাউন্টে এবার একটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে দম্পতিকে কোনও বিষয় নিয়ে আলোচনা করতে। আর অভিনেতা দেখে মনে হচ্ছে, বিয়ের তারিখ জিজ্ঞাসা করা হচ্ছে বলে তিনি বিভ্রান্ত হয়ে যাচ্ছেন। তখন তাঁর স্ত্রী কাজল তাঁর ভুল ধরিয়ে দিয়ে বলছে ১৯৯৯ সালের ২৪ ফেব্রুয়ারি। তাই এবার অভিনেতা বেশ মজা করেই একটি ছবি শেয়ার করেছেন। এবার কিন্তু তিনি তাঁর বিয়ের তারিখটি একদমই ভোলেননি তারই প্রমাণ দিয়েছেন।

অভিনেতা ছাড়াও চলচ্চিত্র প্রযোজক ও পরিচালকও
অভিনেতা অজয় দেবগন একজন অভিনেতা ছাড়াও চলচ্চিত্র প্রযোজক ও পরিচালকও। তিনি প্রায় ১০০এর বেশি সিনেমায় অভিনয় করেছনে। সেই সঙ্গে তিনি কিন্তু অনেক পুরস্কার পেয়েছেন। ১৯৯১ সালে 'ফুল অউর কাঁটে ' দিয়ে চলচ্চিত্র জীবন শুরু করেন। 'জিগার', 'দিলওয়ালে', 'প্ল্যাটফর্ম', 'কারনন,' 'জান' ইত্যাদি ছাড়াও তিনি অনেক সিনেমায় অভিনয় করেছেন।

অভিনেতার নিজস্ব ফিল্ম কোম্পানি আছে
অভিনেতার নিজস্ব ফিল্ম কোম্পানি আছে। যেটি ২০০০ সালে তিনি করেছিলেন। নাম 'অজয় দেবগন ফিল্মস'। তাঁর পরিচালিত সিনেমা হল রাজু চাচু ৷ এই সিনেমায় এক সঙ্গে অভিনয় করেছেন তারকা দম্পতি একসঙ্গে। তারই প্রোডাকশন থেকে মুক্তি পায় রোহিত শেঠি পরিচালিত "বোল বচ্চন" । খুব জনপ্রিয় হয়েছিল সিনেমাটি। অভিনয় করে ছিলেন অজয়, অসিন, অভিষেক বচ্চন, প্রাচী দেশাই সহ আরো অনেকে। সেই সময় এটি বক্স অফিসে ১৫৮ কোটি টাকা আয় করে ছিল ৷












Click it and Unblock the Notifications