'ফ্যামিলি ম্যান' এর কাহিনিতে কি বুঁদ আপনি! এবার অপেক্ষা দাউদের জীবনী নিয়ে আসন্ন নয়া 'ওয়েব শো'-এর

'ফ্যামিলি ম্যান' এর কাহিনিতে কি বুঁদ আপনি! এবার অপেক্ষা দাউদের জীবনী নিয়ে আসন্ন নয়া 'ওয়েব শো'-এর

অ্যামাজন প্রাইমের 'ফ্যামিলি ম্যান' ইতিমধ্যেই বহুজনের মন মজিয়েছে। কাহিনির বিন্যাসের টান টান পরতে অনেকেই বুঁদ হয়েছিলেন। তবে এরপর সেভাবে ওয়েব দুনিয়ায় হিন্দি শোর কোনও অনুষ্ঠান মন মজাতে পারেনি। সেই জায়গা থেকে এবার কাউন্টডাউন শুরু হয়ে গেল দাউদ ইব্রাহিমকে ঘিরে আসন্ন ওয়েব শো-র জন্য।

আসছে নয়া ওয়েব শো

আসছে নয়া ওয়েব শো

হুসেন জাইদির লেখা 'ডোংড়ি টু দুবাই: সিক্স ডিকেডস অফ মুম্বই মাফিয়া' অবলম্বনে শুরু হতে চলেছে নয়া ওয়েব শো। আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের জীবন অবলম্বনে ওই উপন্যাসটি লেখা। আর তার ওপর নির্ভর করেই আসছে নয়া শো।

 প্রযোজক ফারহানদের সামনে কোন বিপত্তি এসেছে বারবার!

প্রযোজক ফারহানদের সামনে কোন বিপত্তি এসেছে বারবার!

প্রসঙ্গত, প্রযোজক ফারহান আখতার ও রীতেশ সিধওয়ানি ওই ওয়েব শোর শ্যুটিংয়ের প্রথম থেকেই বহু চ্যালেঞ্জের সামনে পড়েন। ছবির শ্যুটিং শুরু হতেই করোনার প্রবল দংশন শুরু হয়। ২০২০ সালের মে মাসের মাঝামাঝি সময়ে মাধ আইল্যান্ডে শ্যুটিংয়ের সেট তৈরি করেও তা লকডাউনে নষ্ট হয়। ফের ২০২১ সালে তৈরি হয় সেট। এরপর আসে বড় বিপত্তি।

কোন চ্যালেঞ্জে দাঁড়িয়ে শো?

কোন চ্যালেঞ্জে দাঁড়িয়ে শো?

মূলত, ২০২১ সালে যখন এই শোর শ্যুটিং শুরু হয় তখন পরিচালক সুজাত সৌদাগর করোনা পজিটিভ হন। গোটা টিম আইসোলেশনে তলে যায়। থমকে যায় শ্যুটিং। এরপর আপাতত আর মাত্র ৪০ দিনের শ্যুটিং বাকি রয়েছে। করোনা বিধি পালন করে তা সেরে ফেলার দিকে এগোচ্ছেন প্রযোজকরা।

তারকায় ঠাসা স্টারকাস্ট!

তারকায় ঠাসা স্টারকাস্ট!

দাউদের জীবনের নানন ঘটনার ওপর আধারিত এই ওয়েব শোতে অভিনয় করছেন কে কে মেনন। রয়েছেন জিতিন গুলাটি,আময়রা দাস্তুর, কৃতিকা কামরা, অবিনাশ তিওয়ারির মতো তারকারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+